স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন দপ্তরে ১৩ হাজারের বেশি লোক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। এর মধ্যে ৯১০০ নিয়োগ হবে পুলিশেই। গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা পুলিশ নিয়োগেও। নিরাপত্তায় কেন্দ্রের বাহিনীর উপর নির্ভরতাও কমাতে চাইছে রাজ্য। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
[রাজ্যসভা নির্বাচনের ফল ঘোষণা, চারটিতেই জয়ী তৃণমূল]
বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন। ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই প্রক্রিয়া চালু হয়ে যাবে। ফলে নিয়োগে দেরি হবে না বলেই মত আধিকারিকদের। বিধানসভায় ক্যাবিনেট বৈঠকের পর পরিষদীয় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকার পুলিশে ৫৩০০ কনস্টেবল ও ৮০০ সাব-ইনস্পেক্টর নিয়োগ করবে। এঁদের মধ্যে দশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত হবে। পাশাপাশি তিনি বলেন, “যখনই দরকার হয়, কেন্দ্রের আলাদা বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হয়। সেদিকে নজর দিতে র্যাপিড অ্যাকশন ফোর্সে তিন হাজার নতুন পদ পূরণ করতে নেওয়া হবে।”
এছাড়াও বিভিন্ন দপ্তরে আরও ৩৬৭৩ জনকে নেওয়া হবে। শূন্য পদের ক্ষেত্রে চারটি পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজে ১৭৫টির মধ্যে ১৩২টি পূরণ করার সিদ্ধান্তও হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে ১৩৭টি পদেও নিয়োগ হবে। সবমিলিয়ে একলপ্তে এত নিয়োগ ইদানীং হয়নি। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। যে কারণে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এস আই ও কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। মূলত আইনশৃঙ্খলার ক্ষেত্রে কোনওরকম শিথিলতা রাখতে চায় না রাজ্য। কেন্দ্রের উপর যাতে বাড়তি নির্ভরশীল না হতে হয়, তাই পুলিশে বাড়তি লোক নিয়োগ। নিয়োগ হবে নতুন কল্যাণী ব্লকের প্রশাসনিক কাজেও।
[বাসন্তী পুজোর বোধনের দিন কাঁথিতে বিজেপির অস্ত্র মিছিলে হাঙ্গামা, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের