নেই বিরোধী, বিনাভোটেই হাওড়ায় গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনে জয় তৃণমূলের   

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: বীরভূমের পুনরাবৃত্তি হাওড়ায়। প্রতিদ্বন্দী না থাকায় বেশ কয়েকটি আসনে জয়ী শাসক দল। হাওড়া জেলার ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে যাবে বলে মনে করা হচ্ছে।Advertisement [ভারতে আসন্ন নির্বাচন নিয়ে ভয়ের কিছু নেই, সুরক্ষার প্রতিশ্রুতি … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/bengal/wb-panchayat-polls-tmc-bags-23-howrah-seats-without-opposition/pid/130746/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "নেই বিরোধী, বিনাভোটেই হাওড়ায় গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনে জয় তৃণমূলের   "</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৮, ১২:৩৬

options
link
নেই বিরোধী, বিনাভোটেই হাওড়ায় গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনে জয় তৃণমূলের   
ফাইল ছবি

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: বীরভূমের পুনরাবৃত্তি হাওড়ায়। প্রতিদ্বন্দী না থাকায় বেশ কয়েকটি আসনে জয়ী শাসক দল। হাওড়া জেলার ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[ভারতে আসন্ন নির্বাচন নিয়ে ভয়ের কিছু নেই, সুরক্ষার প্রতিশ্রুতি জুকারবার্গের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আমতা-১ ব্লকেই সব থেকে বেশি ৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের ঝুলিতে গিয়েছে। এখানে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৩টি। এর ঠিক পরেই আছে বাগনান-২ ব্লক। সেখানে ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫টিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল। উদয়নারায়ণপুরের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টিই গিয়েছে শাসকদলের দখলে। এ ছাড়াও তৃণমূল তিনটি করে গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে ডোমজুড় ও আমতা-২ ব্লকে এবং বাগনান-১ ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতে তারা জয়ী হয়েছে।

Advertisement

জেলার গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৪৩১টি। তার মধ্যে ৪৫৮টিতেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির ৪৬২টি আসনের মধ্যে ৮১টিতেই তৃণমূল প্রার্থীরা জয় পেয়েছেন। জেলা পরিষদের সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানা গিয়েছে। তৃণমূলের দখলে যাওয়া গ্রাম পঞ্চায়েতগুলি হল আমতা-১ ব্লকের ভাণ্ডারগাছা, বালিচক, আনুলিয়া, বসন্তপুর, খোসালপুর, চন্দ্রপুর ও কানপুর। বাগনান-২ ব্লকের শরৎ, ওড়ফুলি, আন্টিলা, চন্দ্রভাগ ও হাল্যান। উদয়নারায়ণপুরের দেবীপুর, গড়ভবানীপুর-সোনাতলা, সিংটি ও ভবানীপুর-বিধিচন্দ্রপুর। ডোমজুড়ের বাঁকড়া-১, ২ ও ৩ গ্রাম পঞ্চায়েত। আমতা-২ ব্লকের ঘোড়াবেড়িয়া-চিৎনান, জয়পুর ও থলিয়া। বাগনান-১ ব্লকের খালোড় গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে গিয়েছে।

তৃণমূলের দখলে যাওয়া গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে বেশ কয়েকটি বিরোধীশূন্য। এখন অপেক্ষা ১৬ তারিখ মনোনয়ন প্রত্যাহারের পর এই চিত্র কতটা পালটায়। আমতার তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রার্থী সুকান্ত পাল জানান এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থার নিদর্শন। উল্লেখ্য, বীরভূমেও ১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিরোধীরা প্রার্থী দিয়েছে মোটে পাঁচটিতে। অর্থাৎ বাকি ১৪টি আসনে কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা নেই। মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়েছে। ফলে এই পরিসংখ্যানই জানিয়ে দিচ্ছে শাসকদলের জয় নিয়ে কোনও সংশয় নেই।

[চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকায় দিনভর বিক্ষোভ শিক্ষার্থীদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.