WB Weather Update

পঞ্চম দফার ভোটে ভাসবে বাংলা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

আপাতত রাজ্যের ৭ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৪, ১২:০৬

options
link
পঞ্চম দফার ভোটে ভাসবে বাংলা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

নিরুফা খাতুন: ফের ফিরেছে অসহ্য গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার রাজ্যের মোট সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে। তবে সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। পঞ্চম দফার নির্বাচনে ভিজতে পারে বাংলা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত। শনি ও রবিবার গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলায় গরম ও অস্বস্তি। রবিবার মোটের উপর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার পঞ্চম দফায় রাজ্যের সাত লোকসভা আসনে ভোটাভুটি। ওইদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবারেও ভিজতে পারে বাংলা।

Advertisement

[আরও পড়ুন: নতমস্তক মোদির ছবি হাতে ‘মমতার দাম’ বোঝালেন অভিষেক, নিশানায় অভিজিৎ]

উত্তরবঙ্গ পার্বত্য এলাকাতেও বাড়বে গরম। শনিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তীব্র গরমের আশঙ্কা। রবিবারও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা। মালদহে তীব্র গরমের সতর্কতা। রবিবার বিকেলের পর থেকে‌ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে কমবে বৃষ্টির পরিমাণ।

Advertisement

এদিকে, আবার সোমবারের পর দক্ষিণ বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রি-মল’। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ওমান। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হলে তার অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিক। তার প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা সোমবারের পর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা যদিও ৫০ শতাংশ।

[আরও পড়ুন: মাদক খেয়ে উদ্দাম যৌনলীলা! মিলনের ‘আজব’ পরীক্ষায় প্রাণ গেল যুবতীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.