সোশ্যাল মিডিয়ায় মুখ গুঁজে থাকা পছন্দ নয় উচ্চ মাধ্যমিকে নবম হওয়া অনুশ্রীর

বাস্তবের মাটিতে থাকার পক্ষেই মেধাবী পড়ুয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৮, ১৭:৫৩

options
link
সোশ্যাল মিডিয়ায় মুখ গুঁজে থাকা পছন্দ নয় উচ্চ মাধ্যমিকে নবম হওয়া অনুশ্রীর

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: সোশ্যাল মিডিয়ার প্রভাব সর্বত্র। ভারচুয়াল জগতের এ হাতছানি অনেকেই উপেক্ষা করতে পারেনি। তবে সামান্য বিনোদনের মাধ্যম কখন যে আসক্তির পর্যায়ে পৌঁছে যায়, তা অনেকেই বুঝে উঠতে পারে না। বিশেষ করে বয়ঃসন্ধিতে পৌঁছানো কিশোর-কিশোরীরা। এই আসক্তি একেবারেই পছন্দ নয় নদিয়ার কল্যাণী স্প্রিংডেল হাই স্কুলের ছাত্রী অনুশ্রী মজুমদারের। এবার উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে মেধাবী এই পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থাকা নিয়ে আপত্তি নেই তার। কিন্তু ভারচুয়াল জগৎকে বাড়তি প্রাধান্য দিতে নারাজ অনুশ্রী। তার মতে, ফেসবুক, ইউটিউব, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া বিনোদন মাধ্যম হিসেবে থাকাই ভাল। তা নিয়ে সারাক্ষণ পড়ে থাকা একদম পছন্দ নয় সদ্য স্কুলের গণ্ডী পেরনো ছাত্রীর।

Advertisement

[জেলার মুখরক্ষা করল দুই কৃতী ছাত্রী, খুশির হাওয়া বালুরঘাটে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কল্যাণী এ২/৯২-এ বাড়ি অনুশ্রীর। বাবা উত্তম মজুমদার পি ডব্লু ডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মা মৌসুমী সরকার গৃহবধূ। মাধ্যমিকে ৮৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করার পর বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, কমপিউটার আ্যপ্লিকেশন ও অর্থনীতি নিয়ে ভরতি হয়েছিল সে। দিনে প্রায় দশ ঘন্টা পড়াশুনা করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তার বাবা খড়গপুরে পোস্টিং নিয়ে চলে যান। কিন্তু তারপরও এত ভাল ফলের কৃতিত্ব মা-বাবাকে দিচ্ছে অনুশ্রী। সবসময় তাঁরা পাশে থেকেছেন বলেই দাবি অনুশ্রীর ।

Advertisement

পড়াশোনার পাশাপাশি গানও শিখত। শিখত আঁকাও। কিন্তু একাদশ শ্রেণির পর গানটা ছেড়ে দেয় অনুশ্রী। পড়ার অসুবিধা হত। তাই এ সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল। পরীক্ষা দিয়েই বুঝেছিল ভাল ফল হবে। কিন্তু প্রথম দশের মধ্যে তারও নাম থাকবে, সেটা ভাবতে পারেনি নদিয়ার বাসিন্দা। মেয়ের এই রেজাল্টে খুশি অনুশ্রীর মা মৌসুমীদেবী । স্প্রিংডেল হাই স্কুলের সেক্রেটারি ইলিনা সেন বলেন, ‘অনুশ্রী খুবই ভাল পড়াশোনায়। সিরিয়াসলি পড়ত। তাই ভাল রেজাল্ট করেছে। ভবিষ্যতে অর্থনীতি নিয়েই পড়তে চায় অনুশ্রী। সেই প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে নদিয়ার গর্ব ।

[বাবার সঙ্গে রবীন্দ্রসংগীত গেয়ে সাফল্য উদযাপন উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থনের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.