Weather Update

বর্ষা প্রবেশেও দক্ষিণবঙ্গে কাটছে না অস্বস্তি! কবে রেহাই মিলবে গরম থেকে?

উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হবে। তবে এখনই গরম ও অস্বস্তিকর আবহাওয়া কাটবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এমনই জানিয়েছে আলিপুর আওহাওয়া দপ্তর। তবে বাংলার আবহাওয়া এই মুহূর্তে মৌসুমী বায়ু ঢোকার জন্য অনুকূল।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১২:৫৬

options
link
বর্ষা প্রবেশেও দক্ষিণবঙ্গে কাটছে না অস্বস্তি! কবে রেহাই মিলবে গরম থেকে?
বর্ষা প্রবেশেও দক্ষিণবঙ্গে কাটছে না অস্বস্তি!

উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হবে। তবে এখনই গরম ও অস্বস্তিকর আবহাওয়া কাটবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এমনই জানিয়েছে আলিপুর আওহাওয়া দপ্তর। তবে বাংলার আবহাওয়া এই মুহূর্তে মৌসুমী বায়ু ঢোকার জন্য অনুকূল। এমনই জানা গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে মত হাওয়া অফিসের।

Advertisement

এবার জৈষ্ঠ প্রবল অস্বস্তিকর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাঁসফাঁস করা গরম দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে প্যাচপেচে ঘাম। সকাল থেকে রাত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়াই দেখা গিয়েছে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ অনেক বেশি থাকায় ঘামও হচ্ছে যথেষ্ট। বর্ষা কবে আসবে? সেই চর্চা উঠেছিল বঙ্গে। গতকাল, মঙ্গলবার সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে। জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু এবং দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা।

Advertisement

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। ধীরে ধীরে বর্ষা রাজ্যের সব জেলাতেই ছড়িয়ে পড়বে। তবে তার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে বৃষ্টি হবে। শুধু তাই নয়, কিছু জেলায় কালবৈশাখীর সর্তকতাও থাকছে। অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার কথা জানানো হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.