ফের ঝড়বৃষ্টির আবহ বাংলায়। আগামী কাল, রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। কেবল দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে খবর।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বঙ্গে। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা বদল ঘটবে না। রবিবার থেকে বঙ্গে বৃষ্টির স্পেল শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই সোমবার থেকে বৃষ্টি বাড়বে।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার থেকে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতাতেও চলবে বৃষ্টি। মহানগর ও আশপাশের জেলাগুলিতে সোম ও মঙ্গলবারের মধ্যে দু-এক ফসলা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আগামী কাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে বলে খবর। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?