মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল। গতকাল, শুক্রবার মধ্যরাত থেকেই গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই বিষয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী কাল, রবিবার মিছিলের ডাক দেন। হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভে আসার বার্তা দিয়েছেন তিনি।
বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকার বদলে এবার কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন দাম শনিবার থেকেই ধার্য হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ১৯৯০ টাকা।
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠার মধ্যেই আশঙ্কাকে সত্যি করে অচিরেই দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় এমার্জেন্সি বা জরুরিকালীন ক্ষমতা (এসমা) জারি করল কেন্দ্র। ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে। ৮৭৯ টাকার গ্যাস এবার কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন দাম শনিবার থেকেই ধার্য হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দামও সিলিন্ডার পিছু বাড়ানো হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ১৯৯০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে রেস্তরাঁয় খাওয়ার খরচ বাড়বে। সেই আশঙ্কাও করা হয়েছে।
আরও পড়ুন:
রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। মধ্যবিত্তের হেঁসেলে মূল্যবৃদ্ধির আঁচ অনেকটাই বাড়বে, সেই আশঙ্কা করা হয়েছে। শুধু তাই নয়, দুটি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন করা হয়েছে, বলেও খবর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্য তীব্র ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কেন এভাবে গ্যাসের দাম বাড়ানো হল? এরপর সাধারণ মানুষ কী করবে? গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেলে কীভাবে সাধারণ মানুষ রান্না করবে? সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন। “আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন?” কটাক্ষ মমতার।
এই ইস্যুতে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী। আগামী কাল, রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা পোশাকে থাকবেন। প্রতিবাদ মিছিলে আসা সাধারণ মানুষজন থেকে নেতৃত্বরা কালো পোশাক পরবেন।মিছিলে আসা মহিলাদের হাতা-খুন্তি নিয়ে আসার আহ্বান করেছেন তিনি।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক