Amit Shah

দিল্লিতে শাহ-অজিত বৈঠক, বিজেপি-কুড়মি জোট? ভোটের আগে পুরুলিয়ায় নয়া সমীকরণ!

কুড়মিদের দাবিদাওয়া পূরণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। সোমবার সংসদ ভবনে দুপুরে অমিত শাহের সঙ্গে মূল মানতা-সহ বৈঠক করেন আদিবাসী কুড়মি সমাজের ছয়জনের একটি প্রতিনিধি দল।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ২৩:৩৯

options
link
দিল্লিতে শাহ-অজিত বৈঠক, বিজেপি-কুড়মি জোট? ভোটের আগে পুরুলিয়ায় নয়া সমীকরণ!
দিল্লিতে অমিত শাহের সঙ্গে কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতোর বৈঠক।

পুরুলিয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতোর বৈঠক হয়েছে। তাহলে কি পুরুলিয়ায় নয়া রাজনৈতিক সমীকরণ? বিধানসভা নির্বাচনে লালমাটিতে কুড়মিদের সমর্থন পাবে গেরুয়া শিবির?

Advertisement

কুড়মিদের দাবিদাওয়া পূরণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। সোমবার সংসদ ভবনে দুপুরে অমিত শাহের সঙ্গে মূল মানতা-সহ বৈঠক করেন আদিবাসী কুড়মি সমাজের ছয়জনের একটি প্রতিনিধি দল। ওই বৈঠক শেষ হতে বিকাল হয়ে যায়। ওই বৈঠকে আদিবাসী কুড়মি সমাজের তরফে তিনটি দাবির কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কারভাবে জানানো হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দাবিগুলি হল, ১, কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করা। ২, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা। ৩, সারনা ধর্মের পৃথক কোড। এই দাবিদাওয়া শুনে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে আদিবাসী কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে। কিন্তু নির্বাচনের আগে এই তিনটি দাবির মধ্যে একটিও পূরণের কোনও সম্ভাবনা নেই, এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্তির বিষয়ে রাজ্য কমেন্ট জাসটিফিকেশন না পাঠানোয় সেই দাবিপূরণ এখনই সম্ভব নয়। তবে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ও সারনা ধর্মের পৃথক কোড বিষয়ে তা সংসদে উত্থাপন করে পাস করাতে হবে। ফলে আগামী বাদল অধিবেশন ছাড়া সম্ভব নয়। তাই মূল মানতা বলেন, “আশ্বাসে কিছু হবে না। দাবিগুলি কার্যকর হবে এই মর্মে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই বিষয়টি নিশ্চিত করলেই আমরা ভোটে বিজেপিকে সমর্থন করব।”

Advertisement

গত অক্টোবর ও ফেব্রুয়ারি মাসে দলীয় কর্মসূচি থেকে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো জানিয়ে দিয়েছিলেন, ‘নো ভোট টু টিএমসি’। সেই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে শর্ত আরোপ করে জানান, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেন্দ্র পদক্ষেপ নিলেই তাঁরা বিজেপিকে সমর্থন করবেন। এই পরিস্থিতিতে কুড়মালিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য কেন্দ্রের কাছে দরবার করে। তাছাড়া সারি ও সারনা বিষয়ে নতুন করে চিঠি দিয়ে কেন্দ্রকে মনে করায় রাজ্য।

এদিকে কুড়মি আন্দোলনকারী একসময় আদিবাসী কুড়মি সমাজে থাকা তথা কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ-র প্রধান উপদেষ্টা রাজেশ মাহাতো বিজেপিতে যোগদান করার পরেই জঙ্গলমহলে অন্য সমীকরণ শুরু হয়ে যায়। ওই যোগদানের সপ্তাহ খানেকের মধ্যেই মূল মানতা রাজেশ মাহাতোর সঙ্গে বৈঠক করে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দাবিদাওয়া পূরণে মূল মানতার বৈঠককে ঘিরে জঙ্গলমহলে জল্পনা আরও বেড়েছে। এদিন ওই বৈঠকে রাজেশ মাহাতো ছাড়াও ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.