সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রাই ডে? সেটা আবার কী? আমাদের রাজ্যে ওসব কিছু নেই৷
হ্যাঁ৷ এবার থেকে হাসি মুখে এ কথা বলার সুযোগ পাবেন বঙ্গবাসী৷ এ রাজ্যে ঘুরতে আসা বিদেশি পর্যটকদেরও পোয়া বারো৷ কেন? কারণ এবার থেকে ড্রাই ডে-তেও ক্রেতা অনায়াসে মদ কিনতে পারবেন৷

ড্রাই ডে৷ অর্থাৎ বছরের বিশেষ কয়েকটি জাতীয় ছুটির দিন মদের দোকান বন্ধ রাখা হয়৷ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, মহরমের দশম দিন ও দোলযাত্রায় সহকর্মী বা বন্ধুদের সঙ্গে মদ্য পানের আসর বসাতে হলে এতদিন আগে থেকে মদ কিনে রাখতে হত৷ অথবা অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করে নানা জায়গা খুঁজে কোনওক্রমে মদ কেনা সম্ভব হত৷ কিন্তু এবার থেকে আর এত খাটা-খাটনি করতে হবে না৷ কারণ এবার বছরের এইসব দিনগুলিতেও দুপুর ২টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে৷ এখানেই শেষ নয়৷ এবার থেকে তিন তারা বা তার চেয়ে উন্নত হোটেল বারগুলি ৩৬৫ দিনই খোলা থাকবে৷ যাঁরা বার ও নাইট ক্লাবে যেতে পছন্দ করেন, তাঁদের আর হতাশ হয়ে ফিরতে হবে না৷
সম্প্রতি বিহারে মদ কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সরকার৷ কিন্তু এক্কেবারে অন্যপথে হেঁটে তাক লাগিয়ে দিল পশ্চিমবঙ্গ৷
সর্বশেষ খবর
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির
-
আরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত