সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে সে ঘোষণা আগেই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের দিন জানিয়ে দেওয়া হল। আগামী ২৭ মে অর্থাৎ শনিবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।
গতকালই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার এই ফল প্রকাশ করা হবে। তার তিনদিন আগেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এরকমই জানিয়ে দেওয়া হল বৃহস্পতিবার। সকাল দশটাতেই জানিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের ভাগ্য। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল প্রায় ১০ লক্ষ ৭২ হাজার ছাত্র-ছাত্রী। গতবছরের থেকে সংখ্যাটা প্রায় ৭০ হাজার কম। যদিও এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। ছাত্রদের তুলনায় মোট ১,১৯,৮১৩ জন ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এই বছরই প্রথম এমসিকিউ ধাঁচের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় যোগ হয়। পরীক্ষায় ৪০ শতাংশ নম্বরের মাল্টিপল চয়েস ও ১ নম্বরের প্রশ্ন ছিল।
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর সকাল দশটা থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে মার্কসিট। রাজ্য না কলকাতা, কে কাকে টেক্কা দেবে সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও
-
এসিএল ২-তে ‘শক্ত’ গ্রুপে ইস্টবেঙ্গল! প্রতিপক্ষ কেমন? কোন কোন দেশে যেতে হবে?
-
‘কেমন আছো’, স্পষ্ট বাংলায় ভাষণ মামদানির! নিউ ইয়র্ক মেয়রের ভিডিও ভাইরাল
-
‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের
-
শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতা কে? আজই হাই কোর্টে নিষ্পত্তি