সৌরভ মাজি, বর্ধমান: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ। ত্রিস্তর পঞ্চায়েতে কোনওটিতেই তিনি প্রার্থী নন। কিন্তু তাঁর নামেই দেওয়াল লিখনে ছেয়ে গিয়েছে। পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের বিভিন্ন গ্রামে ঘাসফুলের পাশে জ্বল জ্বল করছে তাঁরই নাম। এক ঝলক দেখে ভ্রম হওয়ায় স্বাভাবিক, তিনিই বোধহয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। না তিনি ভোটে লড়েন না। দলীয় প্রার্থীদের ভোটে লড়ান, জেতান।
[পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন? কমিশনের নির্দেশে তুঙ্গে জল্পনা]
এই ব্লকে তাঁকে অনেকেই বীরভূমের কেষ্ট (অনুব্রত মণ্ডল)-এর সঙ্গে তুলনা করেন। কালনা-২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় কেষ্টর মতই কিং-মেকার। কেষ্টর মতই সংগঠন করেন। তবে প্রণববাবুর অনুগামীরা অবশ্য কেষ্টর সঙ্গে তুলনাটা মানতে পারেন না। এক অনুগামীর কথায়, কেষ্টর সুনাম-বদনাম সবই আছে, কিন্তু প্রণবদার কেউ বদনাম করতে পারবে না। বিরোধীরাও না। বীরভূমে বহু আসনে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় কেষ্টকেই কাঠগড়ায় তুলছেন বিরোধীরা। সেখানকার জেলা পরিষদের একমাত্র বিরোধী প্রার্থীকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির। কিন্তু প্রণবদার কেন্দ্রে সব দলই প্রার্থী দিয়েছে। দুই জনের পার্থক্যটা এখানেই।
[জলপাইগুড়িতে বিজেপির মহিলা প্রার্থীর বাড়িতে হামলা, আক্রান্ত দলের কর্মী-সমর্থকরাও]
কালনা-২ ব্লকের বিভিন্ন জায়গার পঞ্চায়েত ভোটের প্রচারে প্রার্থীদের নামের পাশাপাশি লেখা হয়েছে প্রণববাবুরও নাম। ছন্দ মিলিয়ে দেয়াল লিখন, শীত-গ্রীষ্ম-বর্ষা, কালনা-২ ব্লকে প্রণব রায়ই ভরসা। সঙ্গে দলীয় প্রতীকে ভোট দেওয়ার আর্জি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই শুরুর দিন থেকে রয়েছেন প্রণববাবু। ব্লক তৃণমূল কার্যালয়ই তাঁর ঘর-সংসার। দলীয় কর্মীরা তাঁর সন্তানতুল্য। অকৃতদার প্রণববাবু ২৪ ঘণ্টাই পার্টির কাজে থাকেন। অবশ্যই স্নান-খাওয়া বা রাতের ঘুমের সময়টুকু ছাড়া। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বর্তমান সভাধিপতি দেবু টুডু। প্রণববাবুর ব্লক থেকেই নির্বাচিত। এবারও প্রার্থী ওই ব্লকেই। ব্লকের জনশ্রুতি সভাধিপতির রাজনৈতিক গুরুও প্রণববাবুই। দেবু টুডু বলেন, “প্রণবদা ২৪ ঘণ্টা দল করেন। পার্টি অফিসই তাঁর ঘর-সংসার সবকিছু। ব্লকের সকলেই তাঁকে ভালবাসেন। আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ব্লকে তৃণমূল কর্মীদের লড়াইয়ে প্রণবদাই সামনে থাকেন। সামনে থেকে নেতৃত্ব দেন। তাই তাঁর নামেও দেওয়াল লিখন করেন কর্মীরা।”
[এক আসনে একাধিক প্রার্থী! হুগলিতে দলীয় কোন্দলে বিপাকে তৃণমূল ]
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?