মহিলাদের সঙ্গে চাটাই পেতে ‘চায়ে পে চর্চা’, জনসংযোগে নয়া কৌশল তৃণমূলের

ভোট চাওয়ার এই নতুন পন্থায় মানুষের মন জয়ই লক্ষ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০১৮, ২০:০০

options
link
মহিলাদের সঙ্গে চাটাই পেতে ‘চায়ে পে চর্চা’, জনসংযোগে নয়া কৌশল তৃণমূলের

সৌরভ মাজি, বর্ধমান: হাই কোর্টের নির্দেশে ভোট প্রক্রিয়া আপাতত স্থগিত। তাতে কী। মহিলাদের নিয়ে চায়ের আড্ডা শুরু করেছে তৃণমূল। চাটাই পেতে বসে মহিলাদের হাতের জল, চা-বিস্কুট খেয়ে খোশগল্প করছেন নেতারা। আর খোশগল্পের মোড়কে নির্বাচনী প্রচারও সারছেন নেতারা।

Advertisement

আদিবাসী মহল্লায় গিয়ে মহিলাদের নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের এই ‘চায়ে পে চর্চা’ বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। মহিলাদের অভাব-অভিযোগ শুনছেন তাঁরা। তাঁদের সঙ্গে সুখ-দুঃখের কথা ‘শেয়ার’ করছেন। যেন ঘরের লোক হয়ে উঠেছেন তৃণমূল নেতা-নেত্রীরা। ভোট চাওয়ার এই নতুন পন্থায় মানুষের মন জয়ই লক্ষ্য। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত ভোট নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। কিন্তু এইভাবেই জনসংযোগ চালাচ্ছেন নেতারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভোটের লড়াইয়ে নেই, দেওয়াল লিখনে ব্লক সভাপতির নামই ভরসা কালনার তৃণমূল প্রার্থীদের]

শনিবার পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকে চায়ে পে চর্চা করেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের জেলা নেতা দেবু টুডু। একটি বাড়ির দাওয়ায় বসে মহিলাদের নিয়ে আড্ডার ছলে জন সংযোগ সারেন সভাধিপতি ও ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ। মহিলাদের কাছে তাঁদের পারিবারিক খবর নিচ্ছেন। সংসার চালাতে সমস্যা হচ্ছে কি না, ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করছে কি না, পুরুষরা কাজ করছে কি না, মদ খেয়ে তারা টাকা উড়িয়ে দিচ্ছে কি না এমন সাংসারিক খুঁটিনাটি দিয়ে বৈঠকী আড্ডা শুরু হচ্ছে। তার পর কথায় কথায় চলে আসছে রাজনীতির প্রসঙ্গও। বাম আমলে তাঁরা কেমন ছিলেন, তৃণমূল সরকার তাঁদের কেমন রেখেছেন কী কী সুবিধা দিয়েছে সেই প্রসঙ্গও চলে আসছে লাল চায়ে চুমুক দিতে দিতে।

Advertisement
[আদিবাসী ভোটারের মন পেতে ভরসা ভাষাতে, সাঁওতালিতে প্রচার তৃণমূলের]

গত বিধানসভা ভোটের আগেও এই রকমই কৌশল নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথও। ভোটের অনেক আগে থেকেই গ্রামে গ্রামে চাটাই বৈঠকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। তার সুফলও মিলেছিলও। এবার পঞ্চায়েত ভোটের আগে তেমনই কৌশল নিয়েছেন সভাধিপতিও। এদিন নিজের ব্লকের বৈদ্যপুরে আদিবাসী পাড়ায় তিনি চায়ে পে চর্চা করেন চাটাইয়ে বসে। সভাধিপতি বলেন, “শুধু ভোটের কথা ভেবে নয়, সারা বছরই মানুষের কাছে থাকি আমরা। বছরের বিবিন্ন সময় আদিবাসী পাড়ার মহিলাদের সঙ্গে চায়ের সঙ্গে আড্ডা চলে আমাদের। তাঁদের সুখ-দুঃখের কথা শুনি আমরা। পাশে থাকি। এখনও তাই।” তবে এই আড্ডায় এক সময় রাজনীতির কথাও হয়। তাঁর কথায়, “আমরা রাজনীতির মানুষ। রাজনীতি বাদ দিয়ে আমাদের জীবন নয়। তাই রাজনীতি নিয়ে আড্ডাটাও স্বাভাবিক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.