প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলকর্মীকে মারধর, বাড়িতে বোমাবাজি

অভিযোগের তির উপ-প্রধানের দিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৮, ১৮:০৮

options
link
প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলকর্মীকে মারধর, বাড়িতে বোমাবাজি

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পঞ্চায়েতের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল। এই গোষ্ঠী কোন্দলের জেরে হামলার শিকার হলেন তৃণমূলের দলীয় কর্মী। বাড়িতে বোমাবাজির সঙ্গে সঙ্গে ওই কর্মীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম তরুণ চট্টোপাধ্যায়। তাঁকে বাঁচাতে গিয়ে হামলকারীদের রোষের মুখে পড়েন পরিবারের সদস্যরাও। মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের নলডাঙা এলাকায়। এরপর আহত তরুণবাবুকে উদ্ধার করে চুঁচুড়ার হাসপাতালে ভরতি করা হয়েছে। পায়ে ও হাতে চোট পেয়েছেন তিনি। গোটা ঘটনায় অভিযোগের তির চুঁচুড়ার কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দিকে।

Advertisement

[মনোনয়ন স্ত্রুটিনিতেও অশান্তি, তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ পুরুলিয়ার বলরামপুরে]

অভিযোগ, উপপ্রধান তুষার সমাদ্দারের নেতৃত্বেই তরুণ চট্টোপাধ্যায়ের উপরে হামলা হয়েছে। মঙ্গলবার রাতে তাঁর সাঙ্গপাঙ্গরাই তরুণবাবুর বাড়িতে বোমা ফেলে। বোমার শব্দে পরিবান নিয়ে বাইরে বেরিয়ে আসেন তরুণবাবু। তখনই তাঁর উপরে হামলা চালায় প্রায় ১০-১২ জনের একটি দল। এদিকে তরুণবাবুকে বেধড়ক মারধর খেতে দেখে বাঁচাতে এগিয়ে যান পরিবারের সদস্যরা। তখন হামলাকারীরা তাঁদের উপরেও হামলা চালায় বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

BOMB-HGL

Advertisement

তরুণবাবুর পরিবারের তরফের অভিযোগ, এই হামলার পিছনে হাত রয়েছে তুষার সমাদ্দারের। কেননা কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জন্য যে দলীয় প্রার্থীর নাম ঠিক হয়েছে, তাঁকে পছন্দ নয় তুষারবাবুর। সেকারণেই হামলা চালনো হয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নলডাঙার তৃণমূল কর্মী তরুণ চট্টোপাধ্যায়কে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের জন্য প্রার্থী বাছাইয়ে দায়িত্ব দেন। সেইমতো প্রার্থীও বাছাই করেছিলেন তরুণবাবু। তবে তাঁর বাছাই করা প্রার্থী উপপ্রধান তুষার সমাদ্দারের মনমতো হননি। তিনি বুঝেছিলেন পছন্দ না হলেও অসিতবাবুর নির্দেশ মাফিক প্রার্থী ওই ব্যক্তিই হচ্ছেন। তাই সমস্ত রাগ গিয়ে পড়ে তরুণবাবুর উপরে। রাগের বহিঃপ্রকাশ হল মঙ্গলবার রাতের হামলার ঘটনা।

যদিও নিজের উপরে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তুষার সমাদ্দার। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাঁর নাম ইচ্ছে করে জড়ানো হয়েছে। যদিও হামলার ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিকে ইতিমধ্যেই হামলার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।

[আলিপুরদুয়ারে সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.