Twin Tornadoes

মাঝ নদীতে বিরল দৃশ্য! জোড়া টর্নেডো আছড়ে পড়ল হুগলি নদীতে, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি

Hooghly River: স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় জোড়া ওই টর্নেডো। এমন ঘটনা হুগলি নদীর উপর একেবারেই বিরল।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:১৮

options
link
মাঝ নদীতে বিরল দৃশ্য! জোড়া টর্নেডো আছড়ে পড়ল হুগলি নদীতে, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি
হুগলি নদীতে এমনই জোড়া টর্নেডো দেখা যায়।

বর্ষা প্রায় এসেই পড়েছে গোটা বঙ্গে। কোথাও প্রবল বৃষ্টি চলছে একটানা, কোথাও দফায় দফায়। তবে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগণায় হুগলি নদীর উপর যে দৃশ্য দেখা গেল, তাতে চমকে গেলেন মৎস্যজীবী থেকে স্থানীয় মানুষজন। আকাশে মেঘের ঘনঘটা নতুন নয়, তাই বলে এই মেঘ যেন গিলতে আসছে! মাঝ নদীতে এমন দৃশ্য হয়ত তাঁরা দেখেননি কখনও। ফলত হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। চোখে-মুখে আতঙ্ক। যেন জলের মধ্যে থেকে মাথা তুলছে আস্ত দানব। আর কিছুক্ষণের মধ্য়েই দেখা গেল জলস্তম্ভের ঘূর্ণি। শুধুমাত্র একটি জায়গাতে নয়, নদীর দুই জায়গায় বৃহস্পতিবার সকালে এমন ছবি রীতিমতো অবাক করে দেয় স্থানীয়দের।

Advertisement

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় জোড়া ওই টর্নেডো। এমন ঘটনা হুগলি নদীর উপর একেবারেই বিরল।

ঘটনাটি ঘটেছে সাগরের দক্ষিণ ২৪ পরগণার মহিষামারি এলাকায় হুগলি নদীর উপরে। স্থানীয়দের দাবি, নদীর উপর থেকে ঘূর্ণায়মান জলরাশি তীব্র গতিতে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। একটা জায়গায় নয়, হুগলি নদীর দুটি জায়গাতে এমন ছবি দেখা যায়। স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিশেষ করে নদীতে থাকা মৎস্যজীবী, নৌকা চালকদের মধ্যে নিরাপদে চলে যেতে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও এহেন ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এমনকী ক্ষয়ক্ষতির খবরও সামনে আসেনি। তবে জোড়া টর্নেডোর পরেই রাতারাতি বদলে যায় পরিবেশ। কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Twin tornadoes spotted over the Hooghly River

Advertisement

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় জোড়া ওই টর্নেডো। এমন ঘটনা হুগলি নদীর উপর একেবারেই বিরল। ওই ব্যক্তির কথায়, একেবারে নদীর মাঝখান থেকে জল ঘুরপাক খেতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই তীব্র ঘূর্ণন জলস্তম্ভের রূপ নেয়। এর কিছুক্ষণের মধ্যেই পাশে আরও একটি ঘূর্ণায়মান জলস্তম্ভ তৈরি হয়। বিরল এই দৃশ্য দেখে অনেকেই ক্যামেরাবন্দি করতে শুরু করতে শুরু করে দেন।

Twin Tornadoes in Hooghly River

তবে এর মধ্যে কেউ কেউ রীতিমতো আতঙ্কিত হয়ে আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন, জানাচ্ছেন ওই ব্যক্তি। তবে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনের আধিকারিকরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। স্থানীয় মানুষজনকে সাবধান থাকার কথা বলা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন