গাঙ্গেয় বঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি! দক্ষিণবঙ্গের উপকূলে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। জোড়া ফলায় বিদ্ধ বাংলা! শনিবারের পাশাপাশি আগামী সপ্তাহে ভারী বৃষ্টির হলুদ সতকর্তা। পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি। সমুদ্র উত্তাল হবে। শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধবে। নিম্নচাপ এলাকা গাঙ্গেয় বঙ্গে বিস্তৃত থাকবে। এ দিকে মৌসুমি অক্ষরেখা কাঁথির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। এ দিন কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। তবে রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমবে। ফের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলায় বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরে সোমবার থেকে বৃষ্টি কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ