West Bengal Weather Update

বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় অস্বস্তি অনুভূত হচ্ছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৫৭

options
link
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট

বৃষ্টি সামান্য কমতেই শুরু ভ্যাপসা গরম। সকাল থেকে তীব্র রোদের ঝলকানিতে রীতিমতো অস্বস্তিকর আবহাওয়া কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর তা কমতেই রীতিমতো উষ্ণ পরিবেশ। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার, বৃষ্টি সঙ্গে নিয়েই বিশ্বকর্মা পুজো হতে চলেছে। দক্ষিণবঙ্গে এমন ঘর্মাক্ত আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান এবং গুজরাটের নিম্নচাপের উপর দিয়ে রৌরকেল্লা এবং দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে দিন দুই বিরাম নিলেও ফের বর্ষার আবহাওয়া দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার ও কাল বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি অনেকটা বেড়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আবার বৃহস্পতিবার থেকে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামিকাল, বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে দু-এক জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে পরে হলুদ সর্তকতা জারি হয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবেষ। এই দিনের জন্য কোনও সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

Advertisement

কলকাতায় আজ এবং আগামিকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। সামান্য তাপমাত্রা বাড়লেও অস্বস্তি অনেকটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৬ শতাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.