নিরুফা খাতুন: বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়। পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে আজ, শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও মেদিনীপুরে।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার, কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ১৮.৮ মিলিমিটার।
দক্ষিণে বৃষ্টি কিছুটা কমলেও আজ, রবিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে।
সর্বশেষ খবর
-
লাভ জেহাদের শিকার যুবতী! নাম ভাঁড়িয়ে সহবাস, নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল! হাওড়ায় গ্রেপ্তার ফারহাদ
-
রাতের অন্ধকারে সন্ন্যাসী নেতাজির সঙ্গে দেখা করেন মোরারজি দেশাই, কেন?
-
মিড ডে মিলের লাখ লাখ টাকা হেডমাস্টারের পকেটে! ফেরতের নির্দেশ ‘অমান্য’, কড়া পদক্ষেপের পথে প্রশাসন
-
১২ হাজার রান, ভারতের মাটিতে দু’শোর বেশি ছক্কা, সেঞ্চুরি রোহিতের
-
বাণিজ্য থেকে প্রতিরক্ষা, ট্রাম্পের সঙ্গে ফোনে একাধিক বিষয়ে কথা মোদির, কমল শুল্ক উদ্বেগ?