সংবাদ প্রতিদিন ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাত মুচড়ে ভেঙে দিতে বলায় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়লেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি৷ কমিশনের তরফে শোকজ করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, আশানুরূপ উত্তর না পেলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কমিশন৷ যদিও বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিয়েছেন এই তৃণমূল নেতা৷ জানিয়েছেন, তিনি খারাপ কিছু বলতে চাননি৷
[সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত ]
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছে সেখানকার ভূমিপুত্র তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)৷ তাঁর সমর্থনেই একটি কর্মীসভায় বক্তৃতা দেন অজিত মাইতি৷ এবং সেখানেই কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ উসকানি দেওয়ার ভঙ্গিতে কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ কেন্দ্রীয় বাহিনী রাস্তায় ঠিক আছে৷ কিন্তু তাঁরা যদি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, তবে হাত মুচড়ে দিতে হবে জওয়ানদের৷ এখানে এতো সাংবাদিক রয়েছে৷ যান গিয়ে অভিযোগ করুন৷ আমিও দেখব কত বড় ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর৷ আমি দায়িত্ব নিয়ে বলছি৷ এদের নেতা হয়ে বলছি৷ আমি দেখব কত হিম্মত রয়েছে৷’’ পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি যখন কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলে এমন উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, তখন সেই মঞ্চেই বসেছিলেন প্রার্থী দীপক অধিকারী৷ একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে, কীভাবে তিনি মঞ্চে বসে দলীয় নেতার এমন বিতর্কিত বক্তব্য শুনলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷
[কারশেডে পুড়ে ছাই ফলকনামা এক্সপ্রেসের কামরা, কারণ নিয়ে ধোঁয়াশা]
জানা গিয়েছে, অজিত মাইতির এই বক্তব্যের ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে৷ তারপরই মেদিনীপুরের ডিএম, পি মোহন গান্ধীর কাছে রিপোর্ট তলব করে কমিশন৷ যদিও বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি৷ তাঁর দাবি, বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছেন৷ তবে খারাপ কিছু বলতে চাননি৷
সর্বশেষ খবর
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর