একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হওয়ায় খড়গপুর- বালেশ্বর রেলশাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে চারটির মধ্যে দু’টি বগি রেললাইন থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে। রবিবার বিকালে এই রেলশাখার নারায়ণগড়- বেনাপুর স্টেশনের মাঝে নারায়ণগড় থানার রামপুরা এলাকায় ১১ নম্বর রেলগেটের কাছে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, কয়লা বোঝাই মালগাড়িটি ওড়িশার দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। রামপুরা রেলগেটের কাছে পেছনের দিকের চারটি বগি লাইনচ্যুত হয়। তার জেরে ডাউন লাইনে সমস্ত রকমের ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। যদিও সন্ধ্যার পর আপ লাইন দিয়ে ট্রেন চালানো শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার খবর পেয়ে রেলের খড়গপুর ডিভিশনের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। জানা গিয়েছে, এই ঘটনায় রেললাইনের পাশাপাশি ওভারহেড তারেরও ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
এই বিষয়ে রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার জানিয়েছেন, “এই রেলশাখায় সবকয়টি ট্রেন চলাচলে বিলম্ব হবে। তবে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” এদিকে রেলের একটি সূত্রে জানা গিয়েছে রাতের আগে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করা একপ্রকার অসম্ভব। তবে লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করার চেষ্টা চলছে। লাইন মেরামতের কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিসান হাসপাতালের অভিনব ওয়াকাথন, শহরের রাস্তায় ওয়ার্ল্ড হার্ট ডে-তে মিলল সুস্থ থাকার বার্তা
-
‘বই খাতা প্যাকআপ, রাতভর ঠাকুর দেখা সঙ্গে আইসক্রিম খাওয়া’, শারদীয়ার স্মৃতিচারণায় রূপাঞ্জনা
-
রোজভ্যালির টাকা ফেরতের নির্দেশ, বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তি চিহ্নিত করতে বলল হাই কোর্ট
-
খাগড়াগড়-কাণ্ডের ১২ বছর পর ফের বঙ্গে সক্রিয় জেএমবি! এবারও ‘বৃহত্তর বাংলাদেশ’ গঠনের ছক?
-
নলিনে গঙ্গা, কাশীবোসে ওরলি, ‘ছন্নছাড়া’ হাতিবাগান, হেলদি লড়াই, ভিড় টানতে প্রস্তুতি উত্তরে