উৎসবের মরশুমে ফের দাম বাড়তে চলেছে ইলেকট্রনিক্স-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের। আগামী ১ অক্টোবর থেকে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের পণ্যের দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে। এই মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে এসি, এলিডি টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো পণ্য। জানা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অপরিশোধিত তেলের মতো কাঁচামালের ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি। রিপোর্ট বলছে, চলতি বছরে এই নিয়ে তিনবার দাম বাড়ল এইসব পণ্যের। শতাংশের হিসেবে এক বছরে মূল্যবৃদ্ধির পরিমাণ প্রায় ২৩ শতাংশ।
জানা যাচ্ছে, যে সব পণ্যের মূল্যবৃদ্ধি হতে চলেছে তার মধ্যে সবার উপরে রয়েছে এয়ার কন্ডিশনার বা এসি। বাড়ি ঠাণ্ডা থাকার এই যন্ত্রের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ওয়াশিং, মেশিন ফ্রিজ এবং এলইডি টিভির মতো পণ্যের দাম বাড়তে পারে ৩-৪ শতাংশ। ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থাগুলি ৪-১০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। এলজি এবং বোশ হোম কমফোর্ট (হিটাচি) তাদের এসির দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে, প্যানাসনিক তাদের পণ্যের দাম বাড়ানোর বিষয়টি পর্যালোচনার করছে।
আরও পড়ুন:
ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থাগুলি ৪-১০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে।
হায়ার ইন্ডিয়ার প্রেসিডেন্ট এন এস সতীশ বলেন, “গত এক বছরে তামার দাম প্রতি মেট্রিক টন ৮,০০০-৯,০০০ ডলার থেকে বেড়ে ১৪,৫০০ ডলার হয়েছে। একটি এসিতে ৩ থেকে ৪ কিলোগ্রাম তামার প্রয়োজন হয়। ফলে দাম বাড়ানো ছাড়া কোনও উপায় নেই। যার জেরে আগামী ১ অক্টোবর থেকে এসির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
তবে অক্টোবর থেকে দাম বাড়ানো হলেও উৎসব মরশুমে বিক্রির উপর এই মূল্যবৃদ্ধির বিশেষ প্রভাব পড়বে না। কারণ, বেশিরভাগ ডিলার ও ডিস্ট্রিবিউটররা আগস্ট ও সেপ্টেম্বরের জন্য আগে থেকেই পণ্য মজুত করে রেখেছেন। এখনও প্রায় দেড় মাসের পুরনো স্টক রয়েছে তাঁদের কাছে। যার জেরে গ্রাহকরা দিওয়ালি পর্যন্ত পুরনো দামেই ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে পারবেন। অনুমান করা হচ্ছে, দিওয়ালির পর নতুন দাম পুরোপুরি কার্যকর হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী