Nepal disaster Shubhrangshu Roy

নেপাল বিপর্যয়ে নিখোঁজ স্ত্রী, ফেসবুক ডিপিতে সস্ত্রীক শুভ্রাংশুর সাদা-কালো ছবিতে কীসের ইঙ্গিত?

নেপাল বিপর্যয়ের পর পেরিয়েছে ১২ দিন। তবে এখনও বেপাত্তা মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৭:৩৫

options
link
নেপাল বিপর্যয়ে নিখোঁজ স্ত্রী, ফেসবুক ডিপিতে সস্ত্রীক শুভ্রাংশুর সাদা-কালো ছবিতে কীসের ইঙ্গিত?
স্ত্রী শর্মিষ্ঠার সঙ্গে শুভ্রাংশু রায়।

নেপাল বিপর্যয়ের পর পেরিয়েছে ১২ দিন। তবে এখনও বেপাত্তা মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা। বিভিন্নভাবে তাঁর হদিশ পাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। এরই মাঝে সোমবার রাতে ফেসবুকের ডিসপ্লে ছবি বদল করলেন শুভ্রাংশু। তাঁর সস্ত্রীক সাদা-কালো ছবি দেখেই অনেকেই দুঃসংবাদের ইঙ্গিত পাচ্ছেন। এ বিষয়ে শুভ্রাংশু কিছু বলেননি ঠিকই, তবে অধিকাংশের ধারণা ছবিতেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছেন তিনি। 

Advertisement

গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমন সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ তারিখ রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর। বুধবার অর্থাৎ ২৬ তারিখ সকাল থেকেই হড়পা বানের কারণে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে নেপালের। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু কোনও লাভ হয়নি। পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাতে দুঃসংবাদের আশঙ্কা করা হচ্ছিল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই মাঝে সোমবার রাতে দেখা গেল সস্ত্রীক একটি ছবি ফেসবুকে ডিসপ্লে ছবি হিসেবে পোস্ট করেছেন শুভ্রাংশু। তাৎপর্যপূর্ণ হল সেই ছবির রং। ডিসপ্লেতে সাদা-কালো ছবি ব্যবহার করেছেন শুভ্রাংশু। যা অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। এবিষয়ে শুভ্রাংশুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “এখনও কোনও খবর আসেনি। কেন এমন ছবি পোস্ট করেছে বলতে পারব না।” 

Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.