Nadia

প্রেমিকের যোগসাজশে সন্তানকে ‘খুন’? কিশোরের রহস্যমৃত্যুতে পুলিশের স্ক্যানারে মা

স্ত্রীর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করেন সদ্য সন্তানহারা বাবা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ২০:২০

options
link
প্রেমিকের যোগসাজশে সন্তানকে ‘খুন’? কিশোরের রহস্যমৃত্যুতে পুলিশের স্ক্যানারে মা
ছবি: প্রতীকী

সুবীর দাস, কল্যাণী: হাসপাতালে পড়ে রয়েছে ছেলের দেহ। অথচ বেপাত্তা তার মা। খোঁজ নেই মহিলার প্রেমিকের। তার জেরে স্ত্রীর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করলেন সদ্য সন্তানহারা বাবা। নদিয়ার (Nadia) কল্যাণী পুরসভার বুদ্ধপার্ক এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

ওই এলাকারই বাসিন্দা বিশ্বনাথ মণ্ডলের সঙ্গে প্রায় বছর পনেরো আগে মধুমিতার বিয়ে হয়। এক সন্তানও রয়েছে দম্পতির। তবে আচমকা সম্পর্কের অবনতি হয়। শোনা যায়, অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরিবার সূত্রে খবর, চসরহাটির শ্বশুরবাড়ি থেকে স্বামীকে ছেড়ে চলে যান মধুমিতা। প্রেমিকের সঙ্গে বুদ্ধপার্ক এলাকায় থাকতে শুরু করেন। একমাত্র ছেলে বছর চোদ্দর আদিত্যকেও সঙ্গে নিয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালির মহিলারা]

রবিবার দুপুর ১২টা নাগাদ বিশ্বনাথবাবু খবর পান তাঁর ছেলের দুর্ঘটনা হয়েছে। তিনি ছুটে যান স্থানীয় থানায়। সেখানে পৌঁছে জানতে পারেন ছেলে আদিত্যকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান। দেখেন ছেলে মৃত। পড়ে রয়েছে হাসপাতালে। এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন আদিত্যর পরিবারের অন্যান্যরা।

Advertisement

কিন্তু দেখা মেলেনি তার মায়ের। উধাও মায়ের প্রেমিকও। আদিত্যর বাবা ও পরিবারের সদস্যদের অভিযোগ, ওই কিশোরকে খুন করা হয়েছে। মা মধুমিতা ও তার প্রেমিকই এই ঘৃণ্য অপরাধ করেছে বলেও অভিযোগ। নিহত আদিত্যর বাবা বিশ্বনাথ মণ্ডল কল্যাণী থানায় তাঁর স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এখনও খোঁজ মেলেনি কারও।

[আরও পড়ুন: ‘রামনবমীতে শান্তি মিছিল করবেন’, প্রচারে গিয়ে পুরুলিয়ার প্রার্থীকে পরামর্শ মমতার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.