অংশুপ্রতিম পাল, খড়গপুর: আট বছরের সন্তানের সামনে স্ত্রীকে নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার হেমচন্দ্র অঞ্চলের গহিরা গ্রামে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। পারিবারিক অশান্তি না কি বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম মঞ্জু বারিক। বয়স ৩০ বছর। এদিন সকালে নিজের ঘর থেকেই তাঁর গলার নলি কাটা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বামী কালীপদ বারিককে আটক করা হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা বলে মনে করছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তবে কোন অবৈধ সম্পর্ক রয়েছে কি না সেই দিকও পুলিশ খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: শার্লি এবদোয় ইরানের রাষ্ট্রনায়ক খোমেইনির ব্যঙ্গচিত্র, ‘ফল ভাল হবে না’, ফরাসি পত্রিকাকে হুমকি]
যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। হঠাৎই আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জানতে পারেন,কালীপদ তার স্ত্রীকে গলার নলি কেটে খুন করেছে। গোটা ঘটনাটি ঘটেছে দম্পতির ৮ বছরের ছেলের সামনেই।
তারপরে খবর পেয়ে বেলদা থানার পুলিশ ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। এদিকে এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ বিজেপির অন্দরে, নালিশ নাড্ডার কাছে]
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়