অরিজিৎ গুপ্ত, হাওড়া: ছেলের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফেরার সময় বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের। বুধবার রাত ৯টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং ক্রসিংয়ে।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম আনোয়ারা বেগম । বয়স ৫৫। বাড়ি কোনা এক্সপ্রেসওয়ে লাগোয়া শেখ পাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মাকে বাইকের পিছনে চাপিয়ে তাঁর ছেলে যখন হ্যাংস্যাং মোড় থেকে ক্যারি রোডের দিকে যাচ্ছিলেন। তখন একটি লরির পাশেই ছিল। পাশাপাশি যাওয়ার সময় মোটর বাইকের হ্যান্ডেলে লরি ধাক্কা মারে।
টাল সামলাতে না পেরে বাইক নিয়ে ছিটকে পড়ে যান চালক ছেলে। আর মা পড়েন রাস্তার ডানদিকে। ওই সময় পিছন থেকে আসা একটি লরি ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। পুলিশ জানায় ঘটনার পরেই ঘাতক লরিটি পালিয়ে গিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাত পর্যন্ত লরিটির সন্ধান চালায় পুলিশ।
সর্বশেষ খবর
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল
-
পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউমার্কেটের হোটেলে এসে মৃত্যু! অঝোরে কান্না সন্দীপের কাকা-দাদার
-
চেহারা নিয়ে কটূক্তি, উঠল অতীতের ‘কেচ্ছা’! ভারতের টেস্টের মাঝে ভাইরাল মঞ্জরেকর-মুরলীর ঝগড়া