Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Tamil Nadu

তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের

প্রশাসনের মতে, এর ফলে মহিলা সরকারি কর্মীদের মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর হবে। একইসঙ্গে কর্মক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ এবং সামাজিক সুরক্ষা আরও জোরদার হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৩:০৮

options
link
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের zoom
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। ফাইল ছবি
Advertisement

রাজ্যের মহিলা সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা তামিলনাড়ুর (Tamil Nadu) থলপতি বিজয়ের সরকারের। ঘোষণা করা হয়েছে, এখন থেকে তৃতীয় সন্তানের জন্মেও একবছর মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা সরকারি কর্মীরা। পূর্বে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্মে এই সুবিধা দেওয়া হত। এবার তৃতীয় সন্তানের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় এই ঘোষণা করেন মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি শরৎকুমার। তিনি বলেন, ”তামিলনাড়ু সরকার জনকল্যাণমুখী সরকার। আমরা সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়ণকে অগ্রাধিকার দিই, তাই মহিলা সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃতীয় সন্তানের জন্মে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে।” উল্লেখ্য, তামিলনাড়ুর প্রচলিত নিয়ম অনুযায়ী দুই সন্তানের জন্মের ক্ষেত্রে মহিলা সরকারি কর্মীদের ৩৬৫ দিনের ছুটি বরাদ্দ থাকে। তবে তৃতীয় সন্তানের ক্ষেত্রে সেই ছুটি কমিয়ে করা হয় ১২ সপ্তাহ। এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে।

Advertisement

স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর মোট প্রজনন হার কমে ১.৪-এর নিচে নেমে গিয়েছে। যা প্রয়োজনীয় ২.১-এর তুলনায় অনেকটাই কম।

রাজ্য প্রশাসনের মতে, এর ফলে মহিলা সরকারি কর্মীদের মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর হবে। একইসঙ্গে কর্মক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ এবং সামাজিক সুরক্ষা আরও জোরদার হবে। তবে সরকারের তরফে এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হল যখন তামিলনাড়ুর জন্মহার কমে যাওয়া এবং জনসংখ্যার পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর মোট প্রজনন হার কমে ১.৪-এর নিচে নেমে গিয়েছে। যা প্রয়োজনীয় ২.১-এর তুলনায় অনেকটাই কম।

এদিকে বয়স্ক জনসংখ্যার হারও বাড়ছে রাজ্যে। মোট জনসংখ্যার ১৬ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের উদ্যোগ চিন্তা বাড়িয়েছে তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলির। এই অবস্থায় অধিক সন্তান জন্মের পক্ষে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে দক্ষিণের মুখ্যমন্ত্রীদের। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বিজয় এই ইস্যুতে কিছু না বললেও। এই উদ্যোগ সেই নীতিরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.