Nadia

ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার

হাওয়ায় কার্যত বেসামাল হয়ে যায় টিনের ছোট্ট ডিঙি। কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৮:২১

options
link
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
এই ডিঙি উল্টেই তলিয়ে যান প্রৌঢ়া। নিজস্ব ছবি।

দিন আসা, দিন খাওয়া। কাঠ কুড়িয়ে সংসার চলে। জলপথে যাতায়াতের সম্বল একটি মাত্র টিনের ডিঙি। যে ডিঙি বেয়ে নদী পেরিয়ে জঙ্গলে যেতে হয় কাঠ কুড়োতে। রোজকারের মতোই বৃহস্পতিবারও সেই ডিঙিতে চেপেই জঙ্গলে গিয়েছিলেন বছর আটান্নর প্রৌঢ়া। তাঁর সঙ্গেই ছিলেন আরও ২ জন। তিনজনই শান্তিপুর থানার বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের গবারচর মাঝেরপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

কাঠ কুড়িয়ে ফেরার পথেই ঘটল বিপত্তি। আকাশে ঘন কালো মেঘ দেখে তড়িঘড়ি ডিঙি বেয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই মুহূর্তেই ওঠে দমকা ঝড়। হাওয়ায় কার্যত বেসামাল হয়ে যায় টিনের ছোট্ট ডিঙি। কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাওয়ায় ডিঙি উলটে তিনজনই পড়ে যান নদীতে। দূর থেকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। দু’জনকে উদ্ধার করলেও শেফালি সরকার নামে ওই প্রৌঢ়া ভাগীরথীতে তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।

Advertisement

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেফালি সরকারকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.