নদিয়ার ফুলিয়ায় হাড়হিম কাণ্ড! সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুনের অভিযোগ। শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া প্রফুল্লনগর এলাকার ঘটনায় চাঞ্চল্য। পঞ্চাশোর্ধ্ব মিনতি বিশ্বাসের খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুলিয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, পাশের ঘরেই ওই মহিলার ছেলে ও বৌমা ঘুমোচ্ছিলেন। আচমকা চিৎকার শুনতে পান তাঁরা। ঘর থেকে বেরনোর চেষ্টা করতেই তাঁরা বুঝতে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বাঁধা। কোনওক্রমে দরজা ভেঙে তাঁরা বাইরে বেরতেই দেখেন, পাশের ঘরে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর মা। পাশে পড়েছিল একটি ইট। বিছানায় ছড়িয়ে ছিল ভাঙা শাঁখা এবং মুখের ভেঙে যাওয়া দাঁত। এমন ভয়ংকর দৃশ্য দেখে চিৎকার করতে থাকেন বউমা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃতার বৌমা মৌমিতা বিশ্বাস জানান, রাত সাড়ে ১২টা নাগাদ অস্বাভাবিক শব্দ শুনে ঘর থেকে বেরোতে যান তিনি। ওই ঘরের দু’টি জায়গায় বড় আকারের সিঁধও কাটা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে পরিবারের দাবি, কোনও কিছু চুরি হয়নি। মৃতার আত্মীয় তথা পাশের পাটের পঞ্চায়েত সদস্য প্রভা বিশ্বাসের অভিযোগ, এক ব্যক্তির কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার জেরেই আক্রোশ থেকে এই খুন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী পেশায় ভ্যানচলক। রাতে একটি হোটেলে কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ঘরের সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত মহিলার মাথা থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ। পালানোর সময় ঘটনাস্থলে একটি হাঁসুয়া ফেলে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। কী কারণে মহিলার উপর হামলা, চুরির উদ্দেশেই কি বাড়িতে ঢুকেছিল কেউ বা কারা, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারন? খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?