স্বামী ও দুই ছেলের সামনেই গণধর্ষণের শিকার মহিলা

ডাকাতি করতে এসেই লালসার শিকার বানানো হয়েছে ওই গৃহবধূকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৭, ১৪:৫৩

options
link
স্বামী ও দুই ছেলের সামনেই গণধর্ষণের শিকার মহিলা

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: ডাকাতি করতে এসে স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণ করল দুই দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার রসপুঞ্জ এলাকার উত্তর কাজিপুর এলাকায়। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছে বাপি সর্দার নামে এক অভিযুক্ত। অপর এক অভিযুক্ত পলাতক। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ডাকাতি করতে এসেই লালসার শিকার বানানো হয়েছে ওই গৃহবধূকে।

Advertisement

[মদ খাইয়ে বালককে নৃশংসভাবে খুন ১৫ বছরের কিশোরের]

Advertisement

মঙ্গলবার গভীর রাতে উত্তর কাজিপুরের এক পরিবারের উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। প্রথমে বাড়ির দরজায় ধাক্কা দেয় তারা। সন্দেহের বশে তা খুলে দেন গৃহকর্তা। এরপরই বাড়ির ভিতরে ঢুকে আসে দু’জন। গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বেধে ফেলা হয়। মুখে গুঁজে দেওয়া হয় কাপড়। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন গৃহবধূ ও তার দুই ছেলে। এরপর দুই ছেলের মাথায় বন্দুক ধরে ভয় দেখানো হয় বধূকে। জোর করে তাঁকে বিছানার উপর ফেলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করে ওঠে বছর ১০ ও ১২ বছরের দুই ছেলে। কিন্তু দুষ্কৃতীরা তাদের পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়।

Advertisement

[জানেন, এই রাজ্যে বছরে কত ইউনিট রক্ত নষ্ট হয়?]

কোনওভাবে নিজেদের বাঁচিয়ে পাশের বাড়িতে খবর দেয় ছেলেরাই। প্রতিবেশীরা জড়ো হয়ে দম্পতিকে উদ্ধারের চেষ্টা করেন। বাইরে অনেকের গলা শুনে সঙ্গী বাপিকে ফেলে রেখে পালিয়ে যায় নিতাই নামের দুষ্কৃতী। বাপিও পালানোর চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যায়। ব্যাপক মারধর করা হয় তাকে। পরে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মোটরবাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। পালানোর সময় সেটিও ফেলে রেখে যায়। ক্ষুব্ধ বাসিন্দারা তাতে আগুন ধরিয়ে দেয় বুধবার সকালে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ভর্তি করা হয়েছে দুই বালককেও। সাত দিন আগেই বাড়িটি কেনেন ওই দম্পতি। এই ঘটনার সঙ্গে পূর্ব কোনও শত্রুতা রয়েছে কিনা তা দেখছে পুলিশ।

[মহিলাদের আপত্তিকর ছবি পোস্ট হচ্ছে ফেসবুকে, আতঙ্ক শ্রীরামপুরে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.