স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা: ফেসবুকে আলাপ৷ বন্ধুত্ব৷ প্রেম৷ এবং সেখানেই চিরবিচ্ছেদ৷ আর তারপরই ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা৷ প্রেমিকার দেহ ভেসে উঠল ভাগাড়ের পাশের এক পুকুরে৷ পলাতক প্রেমিক৷
হুগলির ঘটনা৷ পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে৷ সেই পলাতক ফেসবুক বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার৷ অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, খুনের আগে তাঁর উপর শারীরিক নিগ্রহ করা হয়ে থাকতে পারে৷ ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কলকাতার দমদম এলাকার পাতিপুকুরের রাজামান্ডির বাসিন্দা মৌসুমি বর্মন৷ চারদিন ধরে নিখোঁজ থাকার পর ২৬ জানুয়ারি বছর তিরিশের যুবতীর মৃতদেহ উদ্ধার হল হুগলির ব্যান্ডেলের একটি পুকুর থেকে৷ পুলিশ খোঁজ চালিয়ে তাঁর পরিবারের সন্ধান পায়৷ বৃহস্পতিবার মৃতদেহ শণাক্ত করেন মৃতার বাবা পার্থ বর্মন৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
(গুজবে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অশান্তি, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী)
পরিবার সূত্রে খবর, মৌসুমীর সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল বিপ্লব ঘোষ নামে এক যুবকের৷ বছর তিনেক ধরে একে অপরকে চিনতেন তাঁরা৷ ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে৷ পরস্পরের বাড়িতেও যাতায়াত শুরু হয়৷ গত ২২ জানুয়ারি বিকেল চারটে নাগাদ বিপ্লবের সঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার নাম করে বাড়ি থেকে বের হন মৌসুমী৷ পরিবার তাতে কোনও আপত্তি জানায়নি৷ কিন্তু ওইদিন অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি মৌসুমি৷ মোবাইলেও তাঁকে যোগাযোগ করা যায়নি৷ বিপ্লবেরও কোনও খোঁজ মেলেনি৷ তারপরই তাঁর মৃত্যুর খবর সামনে আসে৷এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত বিপ্লব ঘোষই মৌসুমিকে খুন করেছে৷ তাদের মধ্যে দীর্ঘদিনের আলাপ পরিচয় ছিল৷ নিখোঁজ হওয়ার আগে মৌসুমি বিপ্লবের সঙ্গেই বের হয়েছিল৷
(চলতি মাসেই বসবে আইপিএল নিলামের আসর)
সর্বশেষ খবর
-
‘৯৭ ভোটারের নাম নথিভুক্ত করুন’, সাত দিনে আট মেল গোয়ার সিইও-র, এরপরেও বাদ!
-
তিরুপতি মন্দিরের থিমে পদ্মাপাড়ে হয়েছিল দুর্গাপুজো, নোয়াখালিতে এবছর কী থিম জানেন?
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না