নন্দন দত্ত, বীরভূম: আশ্রমের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল সাধকের বিরুদ্ধে। রবিবার রাতে বক্রেশ্বর ধামে নদীর পাড় থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃত মহিলা বক্রেশ্বরের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে স্বামীর মঙ্গল কামনায় পুজো দিতে যান ওই মহিলা। বক্রেশ্বর নদ পেরিয়ে একলব্য গ্রামের দিকেই তাঁকে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহাদেব মন্ডল নামে এক সাধুর মন্দিরের পিছনে পুজোর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। অনুমান, ওই সাধুর সাহায্যেই পুজোর প্রস্তুতি শুরু করেছিলেন মহিলা।
[মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে]
তবে এদিন সন্ধে পর্যন্ত মহিলা বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু হয়। রাত দশটায় নদের জলে হাত পিছনে মোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে। মহাদেব মণ্ডল নামে ওই সাধককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে দুবরাজপুর থানার পুলিশ।
[হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ]
এদিকে, ওই মহিলার গলায় কাপড়ের ফাঁস ছিল বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশ্রমের ভিতরে চলত যৌন নির্যাতন। তন্ত্রসাধনার নামে ওই সাধকের লালসার শিকার হতেন মহিলারা।
সর্বশেষ খবর
-
ফের অন্তঃসত্ত্বা বউদি করিনা! সইফের পঞ্চমবার বাবা হওয়া নিয়ে মুখ খুললেন বোন সাবা
-
পালাবদলে বাড়ছে গুরুত্ব, আন্তর্জাতিক সম্মেলনের জন্য কলকাতাই ‘পছন্দ’ মোদির! সাজছে শহর
-
টার্গেট সন্দেশখালির বিজেপি নেতা! গভীর রাতে পরপর গুলি, নেপথ্যে কী কারণ?
-
প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতল ব্যক্তি! বউকে ফিরে পেতে ‘কালো জাদু’?
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র