স্টাফ রিপোর্টার, ঘাটাল: মোবাইলে খোশগল্পে মেতেছিল মা৷ সেই সময় খাবার চেয়ে মাকে বারবার ‘বিরক্ত’ করেছিল তিন বছরের ছোট্ট খোকন৷ শেষমেশ খোকনকে ঘরে নিয়ে গিয়ে গলা টিপে চিরদিনের মতো খাবার চাওয়া বন্ধ করে দিল মা৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার নয় নম্বর ওয়ার্ডের রামগঞ্জ গ্রামে৷ এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে গোটা চন্দ্রকোনা শহরে৷ অভিযোগ পেয়ে ঘাতক মা-কে গ্রেফতার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ৷ অভিযুক্ত মায়ের নাম টুম্পা ঘোষ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
[সিরিয়ার বিরুদ্ধে ৫৯টি টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে টুম্পা ঘোষ নামে ওই বছর ৩০-এর মহিলা মোবাইলে জমিয়ে কথা বলছিল৷ ওই সময়ই তার বছর তিনেকের ছেলে খোকন খাবার চেয়েছিল বলে প্রতিবেশীরা জানান৷ খাবার না পেয়ে একসময় কাঁদতে শুরু করে দেয় ছোট্ট খোকন৷ ক্ষুব্ধ বিরক্ত টুম্পা দেবী তাকে মারতে মারতে ঘরের মধ্যে নিয়ে যায়৷ অভিযোগ, তার গলা টিপে চিরদিনের মতো খাবার চাওয়া বন্ধ করে দেয় টুম্পা দেবী৷ প্রতিবেশীরা জানান, কান্না বন্ধ হয়ে যাওয়ার পর ফের মোবাইলে কথা বলা শুরু করে দেয় ওই মহিলা৷ কথা বলা শেষে একসময় ঘরে গিয়ে খোকনকে ডাকতে শুরু করে৷ কিন্তু কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করে দেয়৷ প্রতিবেশীরই শিশুটিকে চন্দ্রকোনা হাসপাতালে গিয়ে যান৷ সেখানে ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷
এই ঘটনা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা৷ প্রতিবেশীরা জানান, প্রায়ই যে কোনও অজুহাতে বাচ্চাদের বেধড়ক মারধর করে ওই মহিলা৷ প্রতিবেশীদের অভিযোগ, বিরক্ত হয়ে গলা টিপে খুনই করা হয়েছে শিশুটিকে৷ মহিলার স্বামী গৌতম ঘোষ দিনমজুর৷ সারাদিন বাইরে কাটান৷ খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন গৌতমবাবু৷ কান্নায় ভেঙে পড়েন তিনি৷ গৌতমবাবুর দুই ছেলে৷ খোকনই ছোট৷ গৌতমবাবুর বাবা শশাঙ্ক ঘোষ নাতিকে খুনের অভিযোগ করেছন চন্দ্রকোনা থানায়৷ পুলিশ অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চায়নি৷ ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ৷
[কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনাছাউনি, এখনও নিখোঁজ ১ জওয়ান]
সর্বশেষ খবর
-
দলে মেসি-ভিনি, চমক ডিফেন্সে! বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিল সংবাদ প্রতিদিন ডট ইন
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির