মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ফের ভাম বিড়াল ‘খুন’ করে তার মাংস খাওয়ার ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মাংস খাওয়ার জন্য একটি গন্ধগোকুল মেরে পোড়াচ্ছিল তিন যুবক। খবর পেয়েই তাদের আটক করে পুলিশ (Amta Police)। সোমবার সকালে ঘটনাটি ঘটে আমতার সোনামুই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনামুই গ্রামের এক নির্জন জায়গায় তিনজন মিলে কিছু পোড়াচ্ছিল। তখনই সন্দেহ হয় স্থানীয়দের। সময় নষ্ট না করে এলাকার বাসিন্দারাই গ্রিন চেন মুভমেন্ট নামে এক পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দেন। তাঁরা এসে ওই তিন যুবককে চেপে ধরেন। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যায় অভিযুক্তরা। এরপরই তারা স্বীকার করে যে গন্ধগোকুল মেরেই পোড়াচ্ছিল তারা। গোপনে এই প্রাণীরই মাংস খাওয়ার পরিকল্পনা ছিল।
[আরও পড়ুন: হুগলির বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ‘ডক্টর চকোলেট’, ব্যাপারটা কী?]
গ্রিন চেন মুভমেন্টের অন্যতম পরিচালক প্রদীপ রঞ্জন রীত জানান, “অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে আমরা তাদের ধরে রাখি। খবর দেওয়া হয় আমতা থানা এবং বন দপ্তরে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের হাতে অভিযুক্তদের তুলে দেওয়া হয়।” জানা গিয়েছে, ওই তিন যুবক বিহারের পাটনার বাসিন্দা। বর্তমানে তারা ডানকুনি এলাকায় থাকে। হাওড়া আরবান রেঞ্জের বন দপ্তরের অফিসার নির্মল মণ্ডল জানান, গন্ধগোকুলটিকে (Civet Cat) উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ধারাল অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই তিন যুবক বুনো শুয়োর ধরার জন্য এসেছিল।
তবে এই প্রথমবার নয়, এর আগেও হাওড়া-হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায় ভাম বিড়াল মেরে তার মাংস খাওয়ার ঘটনা শিরোনামে উঠে এসেছে। মাংস খাওয়ার ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করায় বড়সড় শাস্তির মুখেও পড়তে হয়েছিল অভিযুক্তকে। কিন্তু এ অভ্যাস এখনও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করেন? পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশব্যাক অফার]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার