Bank Of Baroda

২ হাজারেরও বেশি শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন

আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৯:৪২

options
link
২ হাজারেরও বেশি শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন
ফাইল ছবি

ব্যাঙ্কে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা। মোট ২ হাজার ৪৮২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

গোটা দেশের মোট ২০টি রাজ্যে ২০টি করে শূন্য়পদে জুনিয়ার ম্যানেজমেন্ট গ্রেড ১ পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক স্বীকৃত কোনও ব্যাঙ্কে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।

Advertisement

আবেদনের ফি:
ব্যাঙ্ক অফ বরোদায় সাধারণ বা জেনারেল, ওবিসি এবং এডব্লুউএস প্রার্থীদের ৮৫০ টাকা ফি দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনের ফি ১৭৫ টাকা।

Advertisement

আবেদনের পদ্ধতি:

  • ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখান থেকে কেরিয়ার সেগমেন্টে যেতে হবে। এলবিও রিক্রুটমেন্ট ২০২৬ সিলেক্ট করতে হবে।
  • আপনাকে সমস্ত নথি আপলোড করতে হবে। তবে তা যেন স্ক্যান করা হয়, সেদিকে খেয়াল রাখুন।
  • শেষে সব সঠিক নথি সম্পূর্ণ ফি-সহ জমা দিন।
  • আবেদনের নথি হিসাবে প্রিন্ট আউট নিতে ভুলবেন না।

পরীক্ষা পদ্ধতি:
অনলাইনে আপনাকে পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে দিতে হবে সাইকোমেট্রিক টেস্ট। স্থানীয় ভাষায় পারদর্শিতা থাকাও আবশ্যক। সব শেষে ডিসকাশন এবং ফাইনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আগ্রহী প্রার্থীকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.