সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি এখন সবক্ষেত্রেই অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল পূর্ব ভারতের সবচেয়ে বড় এআই ও ডিজিটাল গ্রোথ সম্মেলন ‘ডিজিটাল সাকসেস সামিট ২০২৫’।
চতুর্থ বর্ষের এই সম্মেলনে হাজির ছিলেন পাঁচশোরও বেশি পেশাদার প্রযুক্তিকর্মী। এর মধ্যে রয়েছেন সিইও, ভাইস প্রেসিডেন্ট, উদ্যোক্তা ও বিনিয়োগকারী। এআই-নির্ভর ব্যবসায়িক প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ডেটা-ভিত্তিক কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন। আয়োজক সংস্থা ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও অভিষেক রুঙ্গটা বলেন, ‘এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি আগামী দিনে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিল্পকলা, স্বাস্থ্য ও শিক্ষা সর্বত্রই নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে। কেবল ব্যবসাকে নতুনভাবে কল্পনা করা বা উদ্ভাবন উন্মোচন নয়, বরং দ্রুত বিস্তারের ক্ষেত্রেও এগুলি অপরিহার্য।’
সংস্থার ডিরেক্টর শান্তনু মুখার্জি জানান, ‘আজকের দিনে এআই-নির্ভর ডিজিটাল ট্রান্সফরমেশনই দেশের গ্রোথ স্ট্র্যাটেজি। ক্লায়েন্ট-কেন্দ্রিক অভিজ্ঞতা, ডেটা-ভিত্তিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি-চালিত সিদ্ধান্ত ভারতের ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে।’
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সান্তোষ পান্ডা, উমেশ ভূতোড়িয়া ও সুশোভন মুখার্জি, মানিশ বিজ, সুজিত পল, অরিন্দম দত্ত, অলোক মজুমদার প্রমুখ। তাঁদের বক্তব্যে উঠে আসে আগামী দিনে পূর্বভারতের ডিজিটাল অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, এই ডিজিট্যাল সাকসেস সামিট শুধু একটি সম্মেলন নয়, বরং পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রোডম্যাপ। ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এআই ও ডিজিটাল ব্যবস্থা আগামী দশকে অর্থনৈতিক অগ্রগতির প্রধান হাতিয়ার হয়ে উঠবে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া