চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। পরীক্ষা না দিয়েই পেতে পারেন সরকারি চাকরি। ভাবছেন তো কীভাবে? কোথায়? নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাকবিভাগ। দেশজুড়ে ২৮, ৭৪০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে বাংলার রয়েছে ২৯৮২ আসন। তাহলে আর দেরি কেন? খুঁটিনাটি জেনে আবেদন করুন আজই। রইল বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:
নিয়োগকারী সংস্থা- ইন্ডিয়া পোস্ট
মোট শূন্যপদ- ২৮, ৭৪০
বাংলায় শূন্যপদ- ২৯৮২
পদের নাম- গ্রামীণ ডাক সেবক
আবেদনকারীর যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারীর বয়স- গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন সকলে।

আবেদনের পদ্ধতি- গ্রামীণ ডাক সেবক পদে চাকরি পেতে আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য https://www.indiapost.gov.in/- এই ওয়েবসাইটে যান। সেখান থেকেই আবেদন করা যাবে।
আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে অনলাইনে জমা দিতে হবে ১০০ টাকা। কিন্তু তপশিলি জাতী ও উপজাতীর প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ- আবেদন করতে পারবেন ১৬ তারিখ পর্যন্ত। ১৮ তারিখ পর্যন্ত মিলবে সংশোধনের সুযোগ।
নিয়োগ পদ্ধতি- গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য কোনওরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রথমে দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। আগামী ২৮ প্রকাশিত হবে মেধাতালিকা।
আবেদনের পূর্বে আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই নজর রাখুন ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!