কারিগরি শিক্ষা ও আধুনিক ফ্যাশনের অপূর্ব মেলবন্ধন দেখল তিলোত্তমা। সৌজন্যে সল্টলেকের সুরেশ নেওটিয়া হল অব এক্সেলেন্স। গত ১১ ও ১২ই সেপ্টেম্বর সেখানেই আয়োজিত হল এক বিশেষ মেলা ও ফ্যাশন শো। অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে শ্রীমতি টেকনো ইনস্টিটিউট এবং শ্রীমতি প্রাইভেট আইটিআই।
আরও পড়ুন:
প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছিল ‘THINKING’। আর জমকালো ফ্যাশন শোটির নাম ছিল ‘Prismatic 2k26’। গত ১১ই সেপ্টেম্বর প্রদীপ জ্বালিয়ে দুই দিনের এই অনুষ্ঠান উদ্বোধন করেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রখ্যাত মডেল ও পরিচালক রানা মুখার্জি। উপস্থিত ছিলেন মর্নিং বেলস একাডেমি হাই স্কুলের চেয়ারম্যান জয়দীপ সাহা এবং ট্রাস্টি রাহুল সিং।
প্রথম দিনে শিক্ষার্থীরা তাঁদের কারিগরি দক্ষতার নমুনা মেলে ধরেন। ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার ও ইন্টেরিয়র ডিজাইনিং বিভাগের ছাত্রছাত্রীদের তৈরি প্রদর্শনী নজর কাড়ে সকলের। আধুনিক চিন্তাভাবনার ছাপ ফুটে ওঠে প্রতিটিতে।
পরের দিন অর্থাৎ ১২ই সেপ্টেম্বর মঞ্চ ছিল ফ্যাশন ডিজাইনিং বিভাগের দখলে। মোট ৯টি আলাদা সিকোয়েন্সে শিক্ষার্থীরা তুলে ধরেন তাঁদের তৈরি ফ্যাশন পোশাক। নতুন যুগের ফেব্রিক ও নিখুঁত কাটছাঁটে রাম্প মাতিয়ে দেন মডেলরা। তাঁদের সৃজনশীলতার তারিফ করেন দর্শকরা।
শ্রীমতি টেকনো ইনস্টিটিউটের ডিরেক্টর বি এন পতির উদ্যোগে আয়োজিত হয় এই প্রদর্শনী। পুরো অনুষ্ঠানটি নিখুঁত ভাবে পরিচালনা করেন কিউরেটর সৌমেন ঘোষ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ডিজাইনার সায়ন্তন সরকার এবং মডেল-অভিনেতা রূপ বক্সী। উপস্থিত ছিলেন ফ্যাশন ক্রিয়েটর শান্তনু গুহ ঠাকুরতা, স্টাইলিস্ট যশশ্রী রহমান, অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী ও প্রফেসর সুবর্ণা ঘোষ।
অনুষ্ঠানের এডুকেশন পার্টনার ছিল মর্নিং বেলস একাডেমি ও সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন। গিফট পার্টনার হিসেবে ছিল ‘বস্ত্রাসী’ এবং গ্রুমিং পার্টনার ‘শ্রীজ’স’। সেরা প্রতিভাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শিক্ষার্থীদের অভিনব ভাবনার প্রশংসা করেন প্রিন্সিপাল সোমা সরকার ও উপস্থিত বিচারকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জলপাইগুড়ি কলেজে এসএফআই নেতার নাটক! গায়ে ঢাললেন কেরোসিন, তারপর?
-
‘চোখ দু’টো সারিয়ে দাও মা, মাঠে ফিরি’, পুজোয় একটাই প্রার্থনা ইস্টবেঙ্গলের লজেন্স দিদির
-
নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে
-
জিনপিংকে কি বিশ্বাস করবেন ট্রাম্প? ‘দেওয়া-নেওয়ার’ খেলায় কার ঘরে কত লাভ, নজর দিল্লিরও
-
শালবনিতে হুকিংয়ের তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা ও ২ হস্তী শাবকের! গ্রেপ্তার অভিযুক্ত কৃষক