Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Patha Bhavan

কেন্নো, আরশোলার পর পাঠভবনের খাবারে ফের পোকা! তদন্তের আশ্বাস বিশ্বভারতীর

বিশ্বভারতীর হস্টেলগুলির রান্নাঘরে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৩:৫৬

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৩:৫৬

options
link
কেন্নো, আরশোলার পর পাঠভবনের খাবারে ফের পোকা! তদন্তের আশ্বাস বিশ্বভারতীর zoom
পাঠভবনের খাবারে এই পোকাটি পাওয়া গিয়েছে। নিজস্ব চিত্র
Advertisement

প্রথমে কেন্নো, পরে আরশোলা। এক সপ্তাহও কাটেনি, তার মধ্যেই ফের বিশ্বভারতীর পাঠভবনের আবাসিক পড়ুয়ার রাতের খাবারে পোকা পাওয়ার অভিযোগ। মঙ্গলবার রাতে এক পড়ুয়ার খাবারের থালায় পোকা দেখতে পাওয়াকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার ছবি ছড়িয়ে পড়ে অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সমাজমাধ্যমে। ক্ষোভের পাশাপাশি উদ্বেগও প্রকাশ করেন অভিভাবকেরা। এক সপ্তাহের মধ্যে পরপর এমন ঘটনায় পাঠভবনের হস্টেলের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কখনও খাবারে পোকামাকড়, কখনও প্লাস্টিকের টুকরোর মতো অবাঞ্ছিত বস্তু পাওয়ার অভিযোগ উঠছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে তাঁদের দাবি।

আবাসিক পড়ুয়াদের খাবারের জন্য প্রতি মাসে ৩২০০ টাকা নেওয়া হয়। এর পাশাপাশি ভর্তি ফি, বই-খাতা, পোশাক-সহ রয়েছে অন্যান্য খরচ। ফলে খাবারের মান নিয়ে বারবার অভিযোগ ওঠায় ক্ষুব্ধ অভিভাবকেরা। ঘটনার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “এমন অভিযোগ আমরা বেশ কয়েকবার পেয়েছি। তাই পাঠভবন হস্টেলের রান্নাঘরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাবারের গুণমানও তদন্ত করে দেখা হবে। ছোটদের খাবারের বিষয়ে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।” অভিভাবকদের সঙ্গে দ্রুত বৈঠকে বসার কথাও রয়েছে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষ অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিশ্বভারতীর হস্টেলগুলির রান্নাঘরে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। পাঠভবনের ক্ষেত্রেও পৃথক নজরদারি শুরু হয়েছে। তবে অভিভাবকদের অভিযোগ শুধু খাবারের মানেই সীমাবদ্ধ নয়। আবাসিক পড়ুয়াদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, পানীয় জল এবং সামগ্রিক হস্টেল ব্যবস্থাপনা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, ছোট পড়ুয়াদের দীর্ঘ সময় হস্টেলে রেখে পড়াশোনা করানোর ক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। পরপর খাবারে পোকা পাওয়ার ঘটনায় তাই সামগ্রিক হস্টেল ব্যবস্থাপনাই এখন নজরদারির কেন্দ্রে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.