West Bengal State Health & Family Welfare Samiti

Govt Jobs 2021: সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ? কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে সরকারি চাকরি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২১, ১৫:৩৭

options
link
Govt Jobs 2021: সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ? কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে সরকারি চাকরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির (West Bengal State Health & Family Welfare Samiti) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। 

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ এবং এক বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
এমএস অফিসের জ্ঞান থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: Govt Jobs 2021: ইন্টারভিউর মাধ্যমে মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি, আবেদনের শর্ত জানেন?]

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং এক বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
এমএস অফিসের জ্ঞান থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

বিঃদ্রঃ
বাংলার স্থায়ী বাসিন্দা হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://www.wbhealth.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীকে আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ফি হিসাবে ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.wbhealth.gov.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলবে পারে মোটা বেতনের সরকারি চাকরি, আবেদনের শর্ত জানেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.