COVID-19

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ২৭২ জন, পজিটিভিটি রেট ০.৮৫ শতাংশ

একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১৯:২১

options
link
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ২৭২ জন, পজিটিভিটি রেট ০.৮৫ শতাংশ
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেও আসছে না মারণ করোনা (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় ফের সামান্য বাড়ল রাজ্যের সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। পজিটিভিটি রেট ০.৮৫ শতাংশ। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। 

Advertisement

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৪৯ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)।। একদিনে আক্রান্ত সেখানকার ৪২ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৩১। 

Advertisement

[আরও পড়ুন: চোলাই মদ বিক্রির অভিযোগে ধৃত যুবককে পিটিয়ে ‘খুন’ আবগারি দপ্তরের! বিক্ষোভে উত্তাল পুরুলিয়া]

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ২০ জন। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ১৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৪,০৬১। 

Advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ১৫৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১, ০৫৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা  ১৯, ৯০,২৫৪। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।

[আরও পড়ুন: ‘কাঁচা বাঁশ তৈরি রেখেছে বিজেপি’, পুরভোটে দাওয়াই দিলীপের, তীব্র নিন্দা কুণালের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.