Coronavirus

Coronavirus: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৫৩৭, মৃত্যু ১৪ জনের

কমেছে সংক্রমণের হার। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১, ১৮:৪৫

options
link
Coronavirus: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৫৩৭, মৃত্যু ১৪ জনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিন পর রাজ্যে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ল মৃত্যুও। পুজোর মরশুমের আগে এই পরিসংখ্যান সামান্য হলেও চিন্তায় রাখবে স্বাস্থ্যদপ্তরকে। তবে কমেছে সংক্রমণের হার। 

Advertisement

মঙ্গলবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫২৪ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। কোভিড-১৯-কে (Covid-19) হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৫৯২ জন। অর্থাৎ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টানা বৃষ্টিতে ভাসছে কামারহাটি, জলে নেমে পরিস্থিতি ঘুরে দেখলেন বিধায়ক মদন মিত্র]

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৯৮)। আর কোনও জেলায় অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ পেরয়নি। তৃতীয় স্থানে রয়েছে হুগলি (৩৬) এবং দক্ষিণ ২৪ পরগনা (৩৬)। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট (Positivity Rete) কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ

Advertisement

করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে  উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতায় ৩, দক্ষিণ ২৪ পরগনায় ২, নদিয়া- হাওড়া-হুগলি-পূর্ব বর্ধমান-পশ্চিম মেদিনীপুর  জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৭৮ জন। অতিমারীতে রাজ্যে মৃত্যুর হার ১.২০শতাংশ। বহুদিন পর বেড়েছে রাজ্যের মৃত্যু হারও। 

[আরও পড়ুন: মর্মান্তিক! জমা জলে ছিঁড়ে পড়ল তার, টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের]

বেড়েছে সুস্থতাও। একদিনে রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা ৫৯২ জন। যার দরুন রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বা সক্রিয় অথবা চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৭ হাজার ৭৪১ জন। বাড়ল করোনাজয়ীর সংখ্যাও-১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। সুস্থ হয়ে ওঠার হার দাঁড়াল ৯৮.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৩ হাজার ১১৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.