অভিরূপ দাস: দেশের স্বাধীনতার থেকেও তার বয়স কুড়ি বছর বেশি। চুরানব্বইয়ের ফাদার পিটার ভিনসেন্ট লর্ডস হেলায় হারালেন করোনাকে। স্বাধীনতা দিবসের দিনেই হাসপাতাল থেকে ছুটি পেলেন। “ভাইরাসকে হারিয়ে উনি-ই তো বেঁচে থাকার স্বাধীনতা চিনিয়েছেন। দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়।” এমন চিন্তা থেকেই ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, এবছর হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করবেন ডন বস্কোর ফাদার।
৯৪ বছরের পিটার যখন পতাকা তুলছেন দূরে কোভিড ওয়ার্ডের জানলা দিয়ে চকচকে মুখগুলোয় ঝলকে উঠছিল আত্মবিশ্বাস। “উনি পারলে আমরাও পারব।” সমবেত করতালি আর পুস্পস্তবকে বরণ করে ফর্টিস হাসপাতাল থেকে ছাড়া হল পিটারকে। গত ২২ জুলাই কোভিড রিপোর্ট পজিটিভ আসে পিটারের। তার আগে দিন তিনেক ধরে শরীর খারাপ ছিল। প্রথমে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ৩০ জুলাই তাঁকে ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক ডা. বাসব বিজয় সরকারের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়।
[আরও পড়ুন: রাজ্যে চালু হল কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বাড়ি বসেই জানা যাবে রোগীর আপডেট]
ডা. সরকার জানিয়েছেন, উনিই আমার অধীনে থাকাপ্রবীণতম করোনা রোগী। উচ্চ রক্তচাপের সমস্যা ছিল পিটারের। ছিল ক্রনিক আর্থারাইটিস। কিন্তু মানসিকভাবে হার মানেননি কখনও। ডা. সরকারের কথায়, প্রথম দিন থেকেই দেখে মনে হয়েছিল উনি হারতে রাজি নন। সবসময় বেঁচে থাকার কথাই ওঁনার মুখে লেগে থাকত। ইচ্ছাশক্তি থাকলে কোমরবিডিটিও যে ভয়ের কারণ নয় তারই প্রমাণ রেখে গেলেন পিটার ভিনসেন্ট লর্ডস। তেরঙ্গা নিশান তাঁর হাতে তুলে দিতে আপ্লুত ফর্টিসের স্বাস্থ্যকর্মীরা।
[আরও পড়ুন: স্বামী-বাপের বাড়ির কাছে ‘অচ্ছুৎ’, করোনাজয়ী মহিলার ঠাঁই শেষপর্যন্ত হাসপাতালেই]
সর্বশেষ খবর
-
রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?
-
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
-
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’