সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার থাবা বলিউডে। এবার কোভিড পজিটিভ (COVID Positive) কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই দিলেন সেই খবর। জানালেন, শরীরে মারণ ভাইরাসের উপসর্গ রয়েছে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন বলিউড ‘ক্যুইন’।
ইনস্টাগ্রামে নিজের যোগ ব্যায়ামের একটি ছবি পোস্ট করে কঙ্গনা (Kangana Ranaut) লেখেন, “গত কয়েকদিন ধরে। খুব ক্লান্ত বোধ করছিলাম। চোখের তলায় জ্বালা করছিল। ভাবছিলাম হিমাচলে যাব। সেই জন্য গতকাল (শুক্রবার) করোনা টেস্ট করাই। আজ রিপোর্ট আসে। তাতেই জানতে পারি কোভিড পজিটিভ হয়েছি।” এরপরই যোগ করেন, “আমি আপাতত কোয়ারেন্টাইনে আছি। আমার শরীরের মধ্যে যে ভাইরাসটা পার্টি করতে শুরু করেছে, বুঝতেও পারিনি। এবার জেনে গিয়েছি। খুব তাড়াতাড়ি একে ধ্বংস করব।” অনুরাগীদের কাছে তাঁর অনুরোধ, কাউকে নিজের শরীর কব্জা করতে দেবেন না। আতঙ্কিত হলে কিন্তু সে আরও বেশি করে আপনাকে ভয় দেখাবে। ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯-কে (COVID-19) হারানোর আহ্বান জানান অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘FIR করে ভয় দেখানো যাবে না’, মমতাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে তোপ কঙ্গনার]
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, প্রকাশ্যে একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গিয়েছে কঙ্গনাকে। কোভিড প্রোটোকল না মানার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে কোনও নিন্দাতেই যে তিনি কান দেন না, তা সকলেরই জানা। অনেকে তাই বলছেন, করোনাকে উপেক্ষা করেই এমন ফল হল তারকার। তবে ইনস্টাগ্রামে এই সংক্রমণকে ‘সাধারণ ফ্লু’ সম্বোধন করে এটি নিয়ে সংবাদমাধ্যমের বাড়াবাড়ি করে বলেও ব্যাখ্যা করতে ছাড়েননি তিনি।
অতিমারীর থাবা বলিউডে নতুন নয়। ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। শুক্রবারই জানা যায়, শিল্পার পরিবারও করোন আক্রান্ত। এবার করোনাকে পাত্তা না দিয়ে সেই তালিকায় নয়া সংযোজন হল কঙ্গনার।
[আরও পড়ুন: ‘করোনায় মানুষ মরছে, জাঁহাপনার সেন্ট্রাল ভিস্তার কাজ চলছে’, মোদিকে কটাক্ষ সায়নীর!]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত