সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: গোমূত্র পান করলেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবে! এই ভাবনাচিন্তার জেরে গোমূত্র পান করে অসুস্থ হয়ে পড়লেন ঝাড়গ্রামের এক ব্যক্তি। গোমূত্র পান করার পর থেকে তাঁর গলা জ্বালা, পেটের যন্ত্রণা শুরু হয় বলেই দাবি। ওই যুবক বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি। চিকিৎসকদের দাবি, আপাতত বিপন্মুক্ত তিনি।
ঝাড়গ্রাম শহরের জামদার বাসিন্দা শিবু গড়াই। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি শুনেছিলেন গোমূত্র পান করে করোনা ভাইরাস ঠেকানো সম্ভব। সেই অনুযায়ী নবদ্বীপের মায়াপুর থেকে গোমূত্র কেনেন তিনি। ওই গোমূত্র পানের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শিবুর দাবি, গোমূত্র পান করা মাত্রই তাঁর গলা জ্বালা করতে শুরু করে। অসহ্য পেটের যন্ত্রণাও শুরু হয়। অস্বস্তিবোধ করেন শিবু। পরিজনদের শারীরিক অসুস্থতার কথা জানতে পারার পরই তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি শুরি হয় চিকিৎসা। এ প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, “ওই ব্যক্তি আপাতত এই হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত সুস্থ রয়েছেন তিনি। গোমূত্রে ব্যাকরেটিয়া থাকে। যা খেলে অনায়াসেই যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। ঠিক সেরকমই তাঁর শারীরিক অসুস্থতা দেখা গিয়েছে।”
[আরও পড়ুন: করোনা সতর্কতায় প্রথাভঙ্গ, বিশ্বভারতীতে বন্ধ সাপ্তাহিক উপাসনা]
সর্বশেষ খবর
-
কালীবেশে নিতম্ব প্রদর্শনে ‘ভাবাবেগে আঘাত’, বিতর্কের ঝড় উঠতেই মুখ খুললেন নৃত্যশিল্পী
-
দিঘায় ভেসে এল রহস্যময় বস্তু! পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
-
কাজ ঢের, কর্মী কম, ‘আবাস যোজনা’য় সমীক্ষার মেয়াদ ১৫ দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?