সুকুমার সরকার, ঢাকা: মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলবেন শাকিব আল হাসান। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা করেন শাকিব। ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে লাইভে আসেন শাকিব। এসময় টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাট দিয়ে খেলেছি। একটু কুসংস্কার ছিল বললেও চলে। আমি একটি ব্যাটে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আল্লাহর কৃপায় সফল হয়েছি। ব্যাট ও বলে ভাল একটি বিশ্বকাপ গিয়েছে। ব্যাটিংয়ে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটি অকশনে (নিলাম) দেওয়া হয়েছে। বোধহয় আগামিকাল (বুধবার) রাত দশটায় অকশন ফর অ্যাকশন এই পেজ থেকে নিলাম হবে। যাঁরা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তাঁরা এই অকশনে যোগদান করতে পারেন।’
[আরও পড়ুন: এবার ধোনির জন্য গান বাঁধলেন ব্রাভো, ভিডিও দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা]
তিনি আরও বলেন, ‘এই ব্যাটটি আমার কাছে স্পেশ্যাল। শুধু বিশ্বকাপই নয়, গত এক বছরে এই ব্যাট দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রায় দেড় হাজার রান করেছি। ব্যাটটি আমার কাছে অনেক বেশি প্রিয়। যেহেতু আমি এখন খেলছি না, সুতরাং, ব্যাট ব্যবহার হচ্ছে না। ব্যাটটি আমার খুব কাছের, সহজে ছাড়তে মন চায় না। তারপরও এরকম একটি কাজের জন্য ব্যবহার হলে ভাল লাগবে।’ এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই শাকিব আল হাসান ফাউন্ডেশনে দেওয়া হবে। সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।
[আরও পড়ুন: লকডাউনে নয়া লুক! মাথা নেড়া করে অনুরাগীদের অবাক করলেন কপিল দেব]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব