সুকুমার সরকার, ঢাকা: এতদিন ধরে চলা নিয়ম বদলে গেলে করোনা ভাইরাস (Corona virus) -এর কারণে। ভয়াবহ এই মহামারীর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কয়েকটি শর্ত আরোপ করল বেনাপোল ইমিগ্রেশন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে ভারত ও বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম সংযোজন করা হয়েছে। ব্যবসা কিংবা চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি নাগরিক ভারতে যেতে চান, তাদের কাছে ভারতে প্রবেশের জন্য ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র থাকতে হবে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করানো করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট ও ২০২০ সালের ১ জুলাইয়ের পর ইস্যু করা ভিসার কাগজ থাকতে হবে।
[আরও পড়ুন: করোনায় মৃত বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশির, শোকপ্রকাশ হাসিনার]
একই নিয়ম মানা হবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রেও। তাঁদেরও বাংলাদেশ আসার জন্য সদ্য হওয়া ভিসার কাগজের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতিপত্র দেখাতে হবে। সঙ্গে রাখতে হবে ৭২ ঘণ্টার মধ্যে করানো করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট। করোনার কারণে যারা বাংলাদেশে আটকে রয়েছেন তাঁরাও একই পদ্ধতি মেনে ভারতে ফিরতে পারবেন।
এপ্রসঙ্গে বেনাপোল (Benapole) চেকপোস্টের ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ‘বাংলাদেশিদের ভারতে ভ্রমণ ও ভারতীয়দের বাংলাদেশ আসার ক্ষেত্রে নতুন শর্ত জারি করা হয়েছে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও একই পদ্ধতি মেনে দেশে ফিরতে পারবেন।’
[আরও পড়ুন: বিদেশ থেকে আসা বাংলাদেশিদের ৭০ শতাংশই কর্মহীন, জানাচ্ছে সমীক্ষা]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না