সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথমদিকে দেশের কোভিড গ্রাফ (COVID-19) বেশ খানিকটা আশা জাগিয়েছিল, কিন্তু শেষদিকে সেই ধারাবাহিকতা আর বজায় রইল না। ফের করোনা সংক্রমণ বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ২৭৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ২৪৬ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ২ লক্ষ ৭৫ হাজার ২২৪ জন।
India reports 26,727 new #COVID19 cases, 28,246 recoveries & 277 deaths in last 24 hours, as per Union Health Ministry
AdvertisementActive cases: 2,75,224
Total cases: 3,37,66,707
Total recoveries: 3,30,43,144
Death toll: 4,48,339AdvertisementTotal vaccination: 89,02,08,007 (64,40,451 in last 24 hrs) pic.twitter.com/lFTcgLWgh6
— ANI (@ANI) October 1, 2021
বৃহস্পতিবার দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ২৩ হাজারের বেশি। সেদিক থেকে শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ বাড়ল বেশ খানিকটা। বৃহস্পতিবার দেশে করোনার বলি হন ৩১১ জন, তা খানিকটা কমল শুক্রবার। এই নিয়ে মোট করোনার বলি দেশের ৪ লক্ষ ৪৮ হাজার ৩৩৯ জন। মোট আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৭০৭। মহামারীর ছোবল থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৩০ লক্ষ ৪৩ হাজার ১১৪ জন।
[আরও পড়ুন: Kashmir Encounter: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে সরগরম সোপিয়ান, নিকেশ ১ জঙ্গি]
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২০ হাজার ৮৯৯ টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৭ কোটি পেরিয়েছে। উৎসবের মরশুমে একাধিক ছাড় দিয়েও দেশে জারি রয়েছে কোভিড বিধি। সেইসঙ্গে জোর দেওয়া হয়েছে টিকাকরণেও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ লক্ষ ৪০ হাজার ৪৫১ জন করোনা টিকা পেয়েছেন। এনিয়ে মোট টিকাপ্রাপকের সংখ্যা ৮৯ কোটি ২ লক্ষ ৮ হাজার ৭।
[আরও পড়ুন: দেশের ধনীতম মুকেশ আম্বানিই, নয়া তালিকায় অভাবনীয় উত্থান গৌতম আদানির]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত