সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃদু ও মাঝারি উপসর্গযুক্ত করোনা পজিটিভ রোগীদের জরুরিকালীন চিকিৎসার জন্য ছাড়পত্র পেয়েছিল মলনুপিরাভির নামের কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট। সেই ট্যাবলেটই সোমবার চলে এল ভারতীয় বাজারে। কোভিড-১৯-এর চিকিৎসায় অত্যন্ত সস্তার এই ট্যাবলেটকে বিজ্ঞানের বিরাট সাফল্য বলেই ব্যাখ্য়া করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, মলনুপিরাভিরের (Molnupiravir) পাঁচদিনের কোর্সের মোট খরচ ১,৩৯৯ টাকা। একাধিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ওরাল থেরাপি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। ট্যাবলেটের দাম ১৫০০ থেকে ২৫০০ হাজার টাকা ধার্য করাই ছিল লক্ষ্য। এবার দেখা গেল ম্যানকাইন্ড ফার্মা বাজারে যে ট্যাবলেট আনল, তার মূল্য আরও কম। ফলে নতুন দিশা পেল করোনা চিকিৎসা। এর ফলে চিকিৎসার গতি আরও বাড়বে বলেই আশা চিকিৎসক মহলের।
[আরও পড়ুন: শিকেয় কোভিডবিধি, কংগ্রেস আয়োজিত ম্যারাথনে পদপিষ্ট হয়ে জখম বহু, ভয় ধরাচ্ছে Viral Video]
BDR ফার্মাসিউটিক্যালের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতীয় বাজারে মলনুপিরাভির আনল ম্যানকাইন্ড ফার্মা (Mankind Pharma)। সোমবার রাজধানী দিল্লি-সহ কয়েকটি শহরে এই ট্যাবলেট এসেছে বলে খবর। অন্যদিকে সান ফার্মা এই ট্যাবলেটই ‘মক্সভির’ নামে পৌঁছে দেবে আরও বিভিন্ন শহরে, যেখানে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সংক্রমণ।
এবার জেনে নেওয়া যাক মলনুপিরাভিরের ডোজের খুঁটিনাটি। প্রতিদিন ৮০০ মিলিগ্রাম করে দু’বার খেতে হবে ট্যাবলেটটি। ২০০ মিলিগ্রামের মোট ৪০টি ওষুধ নিতে হবে রোগীকে। টানা পাঁচদিন চলবে কোর্স। ফলে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহার যোগ্য এই ট্যাবলেট রোগীদের চিকিৎসার খরচ অনেকটাই বাঁচাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মৃদু ও মাঝারি উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রেই এই ট্যাবলেট ব্যবহৃত হবে।
উল্লেখ্য, প্রতিদিনই দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। তার মধ্যে দাপট দেখাচ্ছে ওমিক্রন। হাসপাতালে নতুন করে বাড়ছে রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে নয়া এই ট্যাবলেট বাজারে চলে আসায় করোনা চিকিৎসার ক্ষেত্রে সামান্য স্বস্তি পেল মধ্যবিত্ত।
[আরও পড়ুন: স্বাস্থ্যপরীক্ষায় ইনফ্লুয়েঞ্জা ও কোভিডের পার্থক্য ধরা পড়ছে না! নয়া গবেষণার তথ্যে চিন্তিত স্বাস্থ্যমহল]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?