করোনা

ভাঙল অতীতের সব রেকর্ড, দেশে একদিনে করোনা আক্রান্ত ৪০ হাজারেরও বেশি

মোট আক্রান্ত পেরল ১১ লক্ষের গণ্ডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২০, ১০:০১

options
link
ভাঙল অতীতের সব রেকর্ড, দেশে একদিনে করোনা আক্রান্ত ৪০ হাজারেরও বেশি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হয়েছে ভারতে। কিন্তু এবার সেই বৃদ্ধির হার একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। ভারত যেন করোনার অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরে গেল। যার ফলে মোট আক্রান্তের সংখ্যাও পেরিয়ে গেল ১১ লক্ষ।

Advertisement

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ হাজার ৪২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ জন। এদের মধ্যে ৭ লক্ষ ৮৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।

[আরও পড়ুন: দেশে করোনার মৃত্যুহার নেমেছে ২.৫ শতাংশেরও নিচে, সামান্য স্বস্তি স্বাস্থ্যমন্ত্রকের দাবিতে]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৮১ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৭ হাজার ৪৯৭ জনে। ক্রমশ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ৪০ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা কিনা আগের দিনের তুলনায় অনেকটা কম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.