Corona

COVID-19 UPDATE: রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের দোরগোড়ায়, একদিনে মৃত ১৩

কলকাতা ও উত্তর ২৪ পরগনার গ্রাফ বাড়াচ্ছে চিন্তা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২১, ১৭:৫৯

options
link
COVID-19 UPDATE: রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের দোরগোড়ায়, একদিনে মৃত ১৩
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে বাগে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য। পরিস্থিতি অনেকটা আয়ত্তে এলে এখনও জারি রয়েছে বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যে সামান্য বাড়ছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। একদিনে করোনার বলি ১৩ জন। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২২ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম ওই জেলা। আগের দিনের তুলনায় বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১০২ জন। অর্থাৎ ওই জেলায় নিম্নমুখী সংক্রমণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:Visva Bharati: ছাত্র আন্দোলনে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রক, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ]

দৈনিক সংক্রমণের ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৯,৯৭৮।

Advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া জেলা। একদিনে করোনার বলি সেখানকার ৫ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৪৭২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৪৯ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২২,০২৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৭০,৭৯,৪২১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: সংসার ভাঙার অভিযোগ, ‘দ্বিতীয় বিয়ে’ কাণ্ডে আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত BJP বিধায়কের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন