Prosenjit Chatterjee

করোনা বড় বালাই! কোভিড টিকার জোড়া ডোজ নিয়ে ফেললেন প্রসেনজিৎ

শোনা গিয়েছে, ২৯ দিন আগেই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। মঙ্গলবার সকালে দ্বিতীয় ডোজ নেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২১, ১৮:২৮

options
link
করোনা বড় বালাই! কোভিড টিকার জোড়া ডোজ নিয়ে ফেললেন প্রসেনজিৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে গেল। এখনও অতিমারী পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্ব। কিন্তু মানবজাতির অস্তিত্বের লড়াই চলছে। বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন (Corona Vaccine) নেওয়ার পালা। কেউ টিকা নিচ্ছেন, কেউ আবার একটু অপেক্ষা করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন পরিস্থিতিতেই করোনা টিকা নিলেন টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

Advertisement

গত বছরের এই সময় দেশজুড়ে করোনার সংক্রমণ (Corona pandemic) রুখতে জারি হয়েছিল লকডাউন। তা সত্ত্বেও মারণ এই ভাইরাসে প্রাণ হারান প্রচুর মানুষ। তবে চলতি বছরের শুরুতেই দেশে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে করোনার (COVID-19) দু’টি প্রতিষেধক কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। ইতিমধ্যে প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ আরও অনেকে। এর আগে ৬০ বছরের বেশি বয়স হলে তবেই তিনি করোনা টিকা নিতে পারতেন। অথবা যাঁদের বয়স ৪৫ বছরের বেশি এবং যাঁদের  কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। প্রকাশ জাভরেকর আবার জানান, আগামী ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলেছে কং-গডজিলা! চোখ ধাঁধানো সাফল্যের পিছনে কোন রহস্য?]

উল্লেখ্য, কিছুদিন করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সমালোচনার মুখে পড়েন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর করোনা টিকা নেওয়ার বয়স হয়নি বলে অভিযোগ করেছিলেন অনেকে। বিতর্কের জেরে টিকার ডোজ নেওয়ার ছবি ডিলিট করে দেন পরিচালক। পরে জানান, এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন করোনা টিকা নেওয়ার বয়স ৪০ করে দেওয়া হয়েছে। সেই কারণেই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তবে এবার সত্যিটা জানতে পেরেছেন। কিন্তু যা হয়ে গিয়েছে, তা তো আর পালটানো যাবে না। তাই করোনা টিকার দ্বিতীয় ডোজ তিনি নেবেন না। তবে করোনা টিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলিজেবল। এমনটাই জানানো হয়েছে তাঁর মুখপাত্রের পক্ষ থেকে। শোনা গিয়েছে, ২৯ দিন আগেই কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে দ্বিতীয় ডোজটি নেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বড়পর্দায় ফিরছেন উত্তমকুমার! স্বয়ং মহানায়ককেই দেখা যাবে অভিনয় করতে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন